Latest Posts

তাকে না চেনা মানুষ বেশি

- Advertisement -
সমীক্ষায় অংশ নেওয়া ২৩ শতাংশ কানাডিয়ান বলেছেন, আভি লুইসের ব্যাপারে তারা ইতিবাচক ধারণা পোষণ করেন

সমস্যায় থাকা ফেডারেল এনডিপির নবনির্বাচিত নেতা কানাডিয়ানদের মধ্যে খুব একটা সাড়া ফেলতে পারেননি। নতুন এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।
লিয়াজোঁ স্ট্র্যাটেজিসের সাপ্তাহিক পলিটিক্যাল ট্র্যাকার পোলের তথ্য অনুযায়ী, এক সময়ের প্রখ্যাত এই সাংবাদিকের ব্যাপারে যারা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন তাদের চেয়ে তাকে না চেনা মানুষের সংখ্যা দ্বিগুণ।

সমীক্ষায় অংশ নেওয়া ২৩ শতাংশ কানাডিয়ান বলেছেন, আভি লুইসের ব্যাপারে তারা ইতিবাচক ধারণা পোষণ করেন। তার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করার কথা জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ১৮ শতাংশ কানাডিয়ান। এ ব্যাপারে মতামত দেননি প্রায় সমসংখ্যক কানাডিয়ান।
তবে তাকে চেনেন না বলে যারা মত দিয়েছেন তাদের তুলনায় সংখ্যাটি বেশ কম। নির্বাচনের আগে তাকে না চেনার কথা জানিয়েছিলেন ৫০ শতাংশ কানাডিয়ান। নেতৃত্ব পরবর্তী সম্মেলনে এই হার অবশ্য মাত্র ৪১ শতাংশে নেমে এসেছে।

- Advertisement -

কুইবেকে লুইসের অবস্থান বেশ শক্তিশালী। এখানে ২৯ শতাংশ তাকে সমর্থন করলেও সমর্থন না করার কথা জানিয়েছে মাত্র ৮ শতাংশ। অন্যদিকে অন্টারিওতে তাকে সমর্থনের কথা জানিয়েছেন ২৫ শতাংশ বাসিন্দা। তার প্রতি বিরূপ মনোভাব ব্যক্ত করেছেন ২১ শতাংশ অন্টারিওবাসী। এমনটাই জানিয়েছেন লিয়াজোঁর অধ্যক্ষ ডেভিড ভ্যালেন্টিন।

এই দুই প্রদেশের বাইরে তার প্রতি মনোভাব মিশ্র। জনপ্রিয়তায় তিনি সবচেয়ে পিছিয়ে আছেন আলবার্টায়। এখানকার মাত্র ১০ শতাংশ বাসিন্দা তার ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করলে নেতিবাচক মনোভাব পোষণ করেছেন ২৭ শতাংশ।

২৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দৈবচয়নভিত্তিতে এক হাজার কানাডিয়ানের ওপর সমীক্ষাটি চালানো হয়।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.