Latest Posts

অভিবাসনের ওপর আরও নিয়ন্ত্রণ চায় আলবার্টা

- Advertisement -
কর্মসংস্থান, অর্থনীতি ও বাণিজ্যমন্ত্রী জোসেফ শো

অভিবাসনের ওপর অধিকতর নিয়ন্ত্রণ আরোপের যে প্রতিশ্রুতি আলবার্টা দিয়েছিল তা রক্ষার ক্ষেত্রে ভালো করছে প্রদেশটি। এরই অংশ হিসেবে যেসব নিয়োগদাতা প্রতিষ্ঠান বিদেশি কর্মী খুঁজছেন তাদের জন্য রেজিস্ট্রি তৈরির পরিকল্পনা করছে প্রদেশ।

কর্মসংস্থান, অর্থনীতি ও বাণিজ্যমন্ত্রী জোসেফ শো বুধবার বিল ২৬ নামে পরিচিত ইমিগ্রেশন ওভারসাইট অ্যাক্ট ২০২৬ উপস্থাপন করেছেন। আইনটি পাস হলে নিয়োগদাতাদের ফেডারেল অস্থায়ী ওয়ার্কা প্রোগ্রামের সুযোগ নিতে প্রদেশে নাম নিবন্ধন করতে হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে শো বলেন, আলনার্টার সুনাম রক্ষার জন্যই এই আইন। একইসঙ্গে যেসব কর্মী এখানে আসছেন তাদের সুরক্ষা দেওয়াও এর লক্ষ্য।

- Advertisement -

আইনটির আওতায় একটি পাবলিক রেজিস্ট্রি প্রতিষ্ঠা করবে প্রদেশ, যেখানে নিয়োগদাতারা তাদের নাম নিবন্ধন করবে। আইনটির আওতায় অভিবাসন পরামর্শক এবং বিদেশি কর্মী নিয়োগদাতাদের জন্য আলবার্টা লাইসেন্সিং ব্যবস্থাও প্রতিষ্ঠা করা হবে।

বর্তমানে অভিবাসন পরামর্শকদের কলেজ অব ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কনসালট্যান্টসের (সিআইসিসি) সদস্য হতে হয় এবং বিদেশি কর্মী নিয়োগদাতাদের অবশ্যই আলবার্টা লাইসেন্স থাকতে হয়।
বিভাগটির কর্মকর্তারা বলেন, কোনো ব্যক্তি যদি চান যে কোনো নিয়োগাদাত বিদেশি কর্মী নিয়োগদানের অনুমোদনপ্রাপ্ত কিনা অথবা একজন অভিবাসন কনসালট্যান্ট নিয়োগদানে আগ্রহী কিনা তা দেখতে চান তাহলে তিনি রেজিস্ট্রি পরীক্ষা করতে পারবেন।

আলবার্টা এনডিপির অভিবাসন ক্রিটিক লিজেটে তেজাদা বলেন, আইনটির কিছু অংশ নিপীড়নমূলক চর্চার অবসান ঘটাবে। অন্য অংশ কেবলমাত্র অভিবাসনের ওপর সরকারের অধিকতর কর্তৃত্ব আরোপের যে আকাক্সক্ষা তাকে এগিয়ে নেবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.