Latest Posts

৯ম বাংলাদেশ ফেস্টিভ্যালের টিকেট প্রায় শেষের পথে

- Advertisement -
কানাডার বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ইনডোর আয়োজন বাংলাদেশ ফেস্টিভ্যালকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে

কানাডার বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ইনডোর আয়োজন বাংলাদেশ ফেস্টিভ্যালকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। ৯ম বাংলাদেশ ফেস্টিভ্যালের টিকেট দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং আয়োজকদের ধারণা, চলতি সপ্তাহের মধ্যেই সব টিকেট সোল্ডআউট হয়ে যেতে পারে।

আগামী ১৬ মে শনিবার টরন্টোর ১৯০ রেলসাইড রোডে অবস্থিত আধুনিক টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে এই আয়োজন। টানা আট বছরের সফলতার ধারাবাহিকতায় এবারের উৎসবও হতে যাচ্ছে তারকা, সংগীত, সংস্কৃতি ও কমিউনিটির এক প্রাণবন্ত মিলনমেলা।

- Advertisement -

এবারের মঞ্চে গান পরিবেশন করবেন সময়ের জনপ্রিয় দুই শিল্পী মুজা ও আরজীন। এছাড়াও কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে আগত গুণী শিল্পীদের পরিবেশনা এবারের আয়োজনে যোগ করবে নতুন মাত্রা।

সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বলেন, “বাংলাদেশ ফেস্টিভ্যাল সবসময়ই দর্শকের ভালোবাসায় পরিপূর্ণ থাকে। যারা অংশ নিতে চান, দেরি না করে এখনই টিকেট সংগ্রহ করা উচিত।”

প্রতিবারের মতো এবারও কানাডার মূলধারার শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা উপস্থিত থেকে ফেস্টিভ্যালকে আলোকিত করবেন। এই আয়োজনের সাফল্য কামনা করে শুভেচ্ছাবার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ড এবং টরন্টো সিটি মেয়র অলিভিয়া চাউসহ আরো অনেকে।

অনলাইনে টিকেট: https://tinyurl.com/bdfest2026

স্টল ও স্পন্সরের জন্য যোগাযোগ: ৪১৬-২৬২-৯৬৪২, ৬৪৭-৯২৩-৮২৩৩, ৬৪৭-৯৩৩-৬৭৬৩।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.