Latest Posts

উচ্চ আয়ের জ্যেষ্ঠ নাগরিকদের ওএএস সংকুচিত করার প্রস্তাব নিয়ে বিতর্ক

- Advertisement -
যেসব জ্যেষ্ঠ নাগরিকের মোট আয় এক লাখ ৮৫ হাজার ডলারের বেশি তারা এখনো ওএএস বেনিফিট পাবেন

ওল্ড এজ সিকিউরিটিতে (ওএএস) পরিবর্তন আনার রাজনৈতিক মাশুল যেকোনো সরকারের জন্যই তাৎপর্যপূর্ণ হতে পারে। এই বিষয় নিয়ে এষর জোর বিতর্ক চলছে। যার উদ্দেশ্য উচ্চ আয়ের জ্যেষ্ঠ নাগরিকদের ওএএস বেনিফিট কমানোর মাধ্যমে কানাডার ক্রমবর্ধমান ঘাটতি কমিয়ে আনা।

জানা যায়, এক লাখ ডলার বা ৮১ হাজার ডলার আয়ের পরিবারগুলোর জন্য পর্যায়ক্রমে ওএএস বাতিল করা হলে অটোয়া সাশ্রয় করতে পারবে বছরে ২ হাজার কোটি ডলার। এই সঞ্চয় জ্যেষ্ঠ নাগরিকদের মধ্যে দারিদ্র দূরীকরণে ব্যবহার করা যেতে পারে। সেই সঙ্গে বৃহত্তর ক্রয়ক্ষমতার চ্যালেঞ্জ মোকাবিলা করা যেতে পারে।

- Advertisement -

ওএএসকে করযোগ্য আয় হিসেবে বিবেচনা করা হয় এবং সুবিধাভোগীদের বৈশি^ক নিট আয় একটি নির্দিষ্ট পরিমাণের বেশি হলে তার ওপর ১৫ শতাংশ কর পরিশোধ করতে হয়। ২০২৫ সালে আয়ের এই সীমা ছিল প্রায় ৯৩ হাজার। এর অর্থ হলো যেসব জ্যেষ্ঠ নাগরিকের মোট আয় এক লাখ ৮৫ হাজার ডলারের বেশি তারা এখনো ওএএস বেনিফিট পাবেন। কোনো ব্যক্তির আয় দেড় লাখ ডলারে না পৌঁছানো পর্যন্ত এই বেনিফিট পুরোপুরি বাতিল হবে না। কারশ হিসাব কষে দেখিয়েছেন যে, মাত্র ৪ শতাংশ জ্যেষ্ঠ নাগরিক কমপক্ষে আংশিক ওএএস পাবেন না।

যদিও জ্যেষ্ঠ নাগরিকদের বেনিফিট কমানোর যেকোনো পদক্ষেপকেই দেখা হয় ঝুঁকিপূর্ণ হিসেবে। ইউনিভার্সিটি অব দ্য ফ্রেজার ভ্যালির রাষ্ট্র বিজ্ঞানী হামিশ টেলফোর্ড বলেন, কানাডার বয়ষ্ক জনগোষ্ঠী এ ধরনের সংস্কারকে কঠিন করে তুলছে।

একজন কমিউনিটি এ্যাকটিভিস্ট সিয়াম মোর্তজা বলেন, আমার মনে হয় একজন অর্থনীতিবিদ হিসেবে তিনি স্বচ্ছল জ্যেষ্ঠ নাগরিকদের বেনিফিট হ্রাস করার যুক্তিটি তিনি বোঝেন। কিন্তু রাজনৈতিকভাবে এটা তার জন্য খুবই ক্ষতিকর হতে পারে।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.