Latest Posts

নজর কাড়ছে কমিউনিটি কাউন্সিল মিটিং

- Advertisement -
টরন্টোতে বর্তমানে কমিউনিটি কাউন্সিল মিটিং ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে

টরন্টোতে বর্তমানে কমিউনিটি কাউন্সিল মিটিং ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে। এমনটাই বলেন সম্প্রতি এ ধরনের একটি বৈঠকে অংশ নেওয়া হামিদ শেখ।

তিনি বলেন, আপনি যদি টরন্টো ও ইস্ট ইয়র্ক কমিউনিটি কাউন্সিলের বৈঠকের বাইরে দাঁড়ান তাহলে দীর্ঘ সারি দেখতে পাবেন। এবং আমরা সবাই একই বিষয় নিয়ে লড়াই করছি।

- Advertisement -

হামিদ শেখের জন্য লড়াইটা হলো গিল্ডউড এলাকার রোডের কাছাকাছি সিলিভিয়া এভিনিউর তার বাড়ির পাশে একটি ভবন নির্মাণের বিষয়ে নিজের বক্তব্য শোনানো। ডেভেলপার ১২৩টি আবাসিক ইউনিটসহ মিশ্র ব্যবহারের জন্য ১১ তলা একটি ভবন নির্মাণের উদ্দেশে অফিসিয়াল প্ল্যান এবং জোনিং বাই-ল সংশোধন চেয়ে আবেদন করছে।
হামিদ শেখ বলেন, প্রস্তাবটি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।

উচ্চতাকে বড় সমস্যা বলে মনে করছেন তারা। তবে তার জন্য অন্য সমস্যাও রয়েছে এবং একই সমস্যা তার কয়েক ডজন প্রতিবেশীরও। তারা আরও উদ্বিগ্ন এই কারণে যে, পাশেই একটি গাড়ি মোরমত কারখানা মাটিকে দূষিত করে তুলতে পারে।
প্রস্তাবিত সাইটের পাশেই বাস করেন অ্যাডাম স্মিথ। তিনি বলেন, হ্যা, ডেভেলপার বাড়িটির জন্য পরিবেশগত সাইট মূল্যায়নের (ইএসএ) শর্ত পূরণ করেছে। কিন্তু মূল্যায়নটি করা হয়েছে তিন তলা বাড়ির জন্য, প্রস্তাবিত ১১ তলা ভবনের জন্য নয়। সুতরাং, ডেভেলপারের করা পরিবেশগত সাইট মূল্যায়ন যথেষ্ট নয়।

বাসিন্দারা একত্রিত হচ্ছেন এবং প্রতিবাদ জানাতে একসঙ্গে আসছেন।

টরন্টো সিটির একজন পরিকল্পনা কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, ইএসএ প্রতিবেদন এবং আবেদনের মধ্যে অসামঞ্জস্যতার ব্যাপারে তারা অবগত রয়েছেন। অন্টারিওর পরিবেশ, কনজার্ভেশন ও পার্কসমন্ত্রী বিষয়টি পর্যালোচনা করে দেখছেন বলে আমাদের জানিয়েছেন।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.