Latest Posts

বিশ্বকাপ চলাকালে লেট নাইট সাবওয়ে সার্ভিসের সময় বাড়বে

- Advertisement -
ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালে কোনো ম্যাচ যদি দীর্ঘ হয় অথবা কোনো অনুষ্ঠান যদি লম্বা হয় তাহলে সেই পর্যন্ত টিটিসি সেবা চালু রাখবে

ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালে কোনো ম্যাচ যদি দীর্ঘ হয় অথবা কোনো অনুষ্ঠান যদি লম্বা হয় তাহলে সেই পর্যন্ত টিটিসি সেবা চালু রাখবে । এই প্রতিবেদককে এমনই জানিয়েছেন টিটিসির একাধিক সূত্র। সাবওয়ে সেবা ঘণ্টা কোনো কোনো রাতে সম্প্রসারণ করা হবে, যাতে করে ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত থাকবেন নাকি নিরাপদে বাড়ি ফিরবেন এই সিদ্ধান্ত নিতে কাউকে বাধ্য হতে না হয়।

১৭, ২৩ ও ২৯ জুন এবং ৫, ৬ ও ১১ জুলাই লাইন ওয়ান ইয়ং-ইউনিভার্সিটি এবং লাইন ২ ব্লোর-ড্যানফোর্থে গভীর রাত পর্যন্ত ট্রেন চলবে। টিটিসি বলেছে, এই তারিখগুলো নির্বাচন করার কারণ এ সময় সিটিতে একাধিক অনুষ্ঠান চলবে। তবে অন্যান্য রাতেও প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে সেবা সম্প্রসারণ করা হবে।

- Advertisement -

টিটিসির একজন কর্মকর্তা বাংলামেইলকে বলেন, বিশ্বকাপ চলাকালে সাবওয়ে সেবা সম্প্রসারণ নিরাপদ, নির্ভরযোগ্য ভ্রমণের জন্য আমাদের গৃহীত বাস্তব পদক্ষেপ। আমাদের মনোযোগ স্পষ্ট: লোকজনের যে সেবার প্রয়োজন সেটি সরবরাহ কর। যখন তাদের প্রয়োজন হয় তখন ভালোভাবে সেটি দাও।

ম্যাচের দিনগুলোতে সাবওয়ে সেবা বাড়ানো হবে। এ ছাড়া ম্যাচের দিন ও সাপ্তাহিক ছুটির দিন ২৯/৯২৯ ডাফেরিন বাস সেবাও বর্ধিত করা হবে।

টরন্টোতে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ জুন স্থানীয় সময় বিকাল ৩টায় কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা অথবা ইতালির মধ্যে। পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জুন সন্ধ্যা ৭টায় ঘানা ও পানামার মধ্যে। ৩০ জুন বিকাল ৩টার ম্যাচটি অনুষ্ঠিত হবে জার্মানি ও আইভরি কোস্টের মধ্যে।

ক্রোয়েশিয়া ও পানামার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। এটি হবে ২৩ জুন সন্ধ্যা ৭টায় । ২৬ জুন বিকাল ৩টায় ম্যাচ অনুষ্ঠিত হকে সেনেগাল ও বলিভিয়া অথবা ইরাকের মধ্যে। আর ২ জুলাই সন্ধ্যা ৭টায় ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ কের রানারআপ এবং গ্রুপ এল-এর রানার দলের মধ্যে।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.