Latest Posts

একত্রীকরণের সম্ভাবনা নিয়ে সিদ্ধান্তে নায়াগ্রা অঞ্চলের মেয়ররা

- Advertisement -
মিউনিসিপাল বিষয়ক ও আবাসনমন্ত্রী রব ফ্লেক গত ডিসেম্বরে গালেকে এই পদে নিয়োগ করেন। সম্প্রতি তিনি অঞ্চলটির অবস্থা নিয়ে ফ্লেককে লিখেছেন

নায়াগ্রা অঞ্চলের সিটি ও শহরগুলোর একত্রীকরণের সম্ভাবনা নিয়ে স্থানীয় মেয়ররা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অন্টারিওর মেয়র ডগ ফোর্ড। বুধবার তিনি এ কথা বলেন। যদিও সুশাসন উন্নত করতে কিছু একটা অবশ্যই করতে হবে বলে বিশ^াস করেন তিনি।

রিজিয়নাল মিউনিসিপালিটি অব নায়াগ্রার রয়েছে উচ্চতর ও নি¤œতর সরকারের সঙ্গে দুই স্তরের শাসন ব্যবস্থা। সবমিলিয়ে কাউন্সিলর রয়েছেন ১২৬ জন।

- Advertisement -

প্রাদেশিকভাবে নিয়োগপ্রাপ্ত রিজিয়নের নতুন চেয়ার বব গালে প্রদেশকে বলেন, অঞ্চলটিতে কর বৃদ্ধি অনেক বেশি এবং মিতব্যয়ী হওয়ার সামর্থ্য নেই।

নায়াগ্রা ফলসে এক সংবাদ সম্মেলনে ফোর্ড বলেন, নায়াগ্রার নেতৃত্বে একত্রীকরণের যেকোনো পদক্ষেপ খুবই স্বাভাবিক বিষয়। এটা যদি নায়াগ্রার নেতৃত্বে না হয় তাহলে আমরা এগিয়ে যাব এবং আমার ধারণা নায়াগ্রার লোকজন বেশ কিছুদিন দুই অঙ্কের ঘরে বৃদ্ধি পাওয়া কর পরিশোধ করতে যাচ্ছে।

মিউনিসিপাল বিষয়ক ও আবাসনমন্ত্রী রব ফ্লেক গত ডিসেম্বরে গালেকে এই পদে নিয়োগ করেন। সম্প্রতি তিনি অঞ্চলটির অবস্থা নিয়ে ফ্লেককে লিখেছেন। গালে লিখেছেন, শাসন কাঠামো যে সিদ্ধান্ত নিয়েছে তাতে গত তিন বছরে তারা প্রায় যথাক্রমে ৭ শতাংশ, ৯ দশমিক ৬ শতাংশ এবং ৬ দশমিক ৩ শতাংশ কর বাড়িয়েছে। সব মিলিয়ে এক কাউন্সিল মেয়াদেই প্রায় ২৫ শতাংশ লেভি বেড়েছে। নায়াগ্রা করদাতাদের ওপর এটা মারাত্মক অন্যায় এবং টেকসই নয়।

গালে কাউন্সিলরের সংখ্যা কমিয়ে আনা এবং অঞ্চলটিকে পুনর্গঠনের প্রস্তাব করেছেন। এর মধ্যে সম্ভাব্য একত্রীকরণও রয়েছে।
অঞ্চলটিতে করের হার যে অনেক উচ্চ, রাজনীতিক অনেক বেশি এবং একত্রীকরণ করদাতাদের অর্থ বাঁচাতে পারবে গালের এই মতের সঙ্গে একমত ফোর্ড। তিনি বলেছেন, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের পাশে থাকবেন তিনি। কিন্তু একত্রীকরণের সম্ভাবনা অঞ্চলটির ১২ জনকে মেয়রকে বিভাজিত করেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.