Latest Posts

বিশ্বের শীর্ষ ১০ হাসপাতালের মধ্যে টরন্টোর ইউএইচএন

- Advertisement -
নিউজউইক সাময়িকীর তৈরি বিশ্বের শীর্ষ হাসপাতালগুলোর বার্ষিক র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে টরন্টো জেনারেল হাসপাতাল

নিউজউইক সাময়িকীর তৈরি বিশ্বের শীর্ষ হাসপাতালগুলোর বার্ষিক র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে টরন্টো জেনারেল হাসপাতাল। গত বছরের চেয়ে এক ধাপ এগিয়ে ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের মিনেসোটার রোচেস্টারভিত্তিক মায়ো ক্লিনিকের ঠিক পরে স্থান করে নিয়েছে। সাময়িকীটি ২০২৬ সালের বিশে^র সর্বোৎকৃষ্ট হাসপাতালের তালিকাটি বুধবার প্রকাশ করেছে।

স্ট্যাটিস্টিকার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সারা বিশে^র ২৫০টি হাসপাতালের র‌্যাংকিং করেছে নিউজউইক। মেডিক্যাল বিশেষজ্ঞদের ওপর সমীক্ষা, রোগী অভিজ্ঞতার উপাত্ত এবং ৩২টি দেশের আড়াই হাজার হাসপাতালের সেবার মানদ- সংকলন করে এই র‌্যাংকিং করেছে তারা। র‌্যাংকিংয়ের উদ্দেশ্য হচ্ছে রোগীদেরকে জানানো।
গত সাত বছর ধরে র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অধিকার করে ছিল ওহাইয়োর ক্লিভল্যান্ড ক্লিনিক। এ বছরের র‌্যাংকিংয়ে তারা তৃতীয় স্থানে নেমে গেছে।

- Advertisement -

ইউএইচএনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেভিন স্মিথ বলেন, বৈশি^কভাবে প্রবেশযোগ্য ইনস্টিটিউশন হিসেবে র‌্যাংকিংয়ে উন্নতি উদ্যাপনের কারণ রয়েছে।

২০১৯ সাল থেকেই টরন্টো জেনারেল হাসপাতাল তালিকায় শীর্ষ দশে নিজেদের স্থান ধরে রেখেছিল। সাম্প্রতিক সময়ে টানা দুই বছর তারা তৃতীয় স্থানে ছিল। হৃদরোগের চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন এবং জটিল রোগী সেবার জন্য পরিচিত হাসপাতালটি।
ইউএইচএন দশটি স্থানে তাদের কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে রয়েছে টরন্টো ওয়েস্টার্ন হসপিটাল, প্রিন্সেস মার্গারেট ক্যানসার সেন্টার এবং টরন্টো রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট।

এদিকে মাউন্ট সিনাই হসপিটাল র‌্যাংকিংয়ে বেশ কয়েক দফা এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছে। তবে সানিব্রুক হেলথ সায়েন্সেস সেন্টার ৩০তম স্থান থেকে ২৪ তম স্থানে নেমে গেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.