Latest Posts

ক্রেতাদের অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব এক ডেভেলপারের

- Advertisement -
নির্মাণের আগে কেনা কোনো বাড়ির দাম হস্তান্তরের আগে কমে গেলে নির্দিষ্ট ক্রেতাদের অর্থ ফেরত দেওয়ার সাময়িক প্রস্তাব দিয়েছে কানাডার এক ডেভেলপার

নির্মাণের আগে কেনা কোনো বাড়ির দাম হস্তান্তরের আগে কমে গেলে নির্দিষ্ট ক্রেতাদের অর্থ ফেরত দেওয়ার সাময়িক প্রস্তাব দিয়েছে কানাডার এক ডেভেলপার। ৮ মার্চ পর্যন্ত তাদের কন্ডো ও কম উচ্চতার বাড়ির ক্ষেত্রে অন্টারিও এবং আলবার্টার যোগ্য ক্রেতাদের এই প্রস্তাব দিচ্ছে ম্যাটামি হোমস।

ডেভেলপারটি তাদের প্রাইস প্রোটেকশন প্রোগ্রাম নীতিতে বাড়ির ক্রেতাদের প্রাথমিক ক্রয় চুক্তির চেয়ে দাম কমে গেলে বাড়তি অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গ্রেটার টরন্টো এরিয়ার বেশ কিছু ম্যাটামি নেবারহুড উদ্যোগটিতে অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ব্র্যাম্পটন, মিসিসোগা, ওকভিল এবং মার্কহাম। পাশাপাশি টরন্টোর হাই পার্ক নেবারহুডের একটি কন্ডোও এই কর্মসূচির মধ্যে রয়েছে।

- Advertisement -

ম্যাটামি হোমস কানাডার বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট সেপিদেহ মোর্শেদিজাদেহ বলেন, যদি কেউ কোনো বাড়ির জন্য ৮ লাখ ডলার পরিশোধ করেন এবং হস্তান্তরের ৩০ দিন আগে দাম কমে যায় তাহলে ক্রেতারা সরাসরি অর্থ ফেরত পাবেন।

মোর্শেদিজাদেহ বিষয়টির ব্যাখ্যা করে বলেন, আমরা বাড়ি হস্তান্তরের ৩০ দিন আগে হিসাবটি করব। প্রশাসনিক প্রয়োজনের কারণে এই সময়টি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তারা ব্যয়ের তুলনা করবে একই কমিউনিটিতে কেনা ক্রেতাদের কনডো বা বাড়ির ভিত্তি মডেল পর্যালোচনার মাধ্যমে।

তিনি বলেন, কর্মসূচিটি ক্রেতাদের বাজারে প্রবেশে আস্থা দেওয়ার জন্য। যেসব প্রান্তিক ব্যবহারকারী বাড়ি কিনতে চান এবং কেনার পেছনে ভালো কারণও আছে, কিন্তু বাজারে প্রবেশ করার ব্যাপারে উদ্বিগ্ন তাদেরকে সহায়তা করাই কর্মসূচিটির লক্ষ্য।

অন্টারিওতে নতুন বাড়ি বিক্রি গত বছর রেকর্ড নি¤েœ পৌঁছায়। বিল্ডিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বিল্ড) গ্রেটার টরন্টো এরিয়ার জন্য যে উপাত্ত সংগ্রহ করেছে তাতে গত বছর অন্টারিওতে বাড়ি বিক্রি ৪৫ বছরের মধ্যে সর্বনি¤েœ নেমে গেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.