Latest Posts

পিয়ারসনে উড়োজাহাজ দুর্ঘটনায় নতুন যা জানা যাচ্ছে

- Advertisement -
টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ার প্রায় এক বছর পর এ ঘটনা তদন্তের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড
টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ার প্রায় এক বছর পর এ ঘটনা তদন্তের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (টিএসবি)। ৭৬ জন যাত্রী ও ক্রু নিয়ে মিনিয়াপেলিস থেকে একটি ফ্লাইট গত বছরের ১৭ ফেব্রুয়ারি বেলা ২টার পরপরই অবতরণের চেষ্টা করে। রানওয়েতে নামার সময় উড়োজাহাজের অংশবিশেষ আলাদা হয়ে যায়। বিশেষ করে পাখা ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।
সামনের দরজা এবং ডানদিকের দুটি জরুরি বহির্গমন জানালার একটি দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের উদ্ধার করা হয়। ফ্লাইট ক্রুদের ককপিটের ছাদের জরুরি ঢাকনা খুলে বের হতে হয়। কারণ, দরজা তখন ব্যবহারযোগ্য ছিল না। এ ঘটনায় ২১ জন যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নিতে হয়। তবে উড়োজাহাজের প্রত্যেকেই সে যাত্রাই বেঁচে যান।
ডান দিকের পাখা এবং ল্যান্ডিং গিয়ার অধিকতর পরীক্ষার জন্য পাঠানো হয়। পাখার ফেটে যাওয়া উপরিতল এবং ল্যান্ডিং গিয়ারের পূর্ণাঙ্গ পরীক্ষা বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
বিশ্লেষণের কাজ এখনো চলছে। এদিকে সব রেকর্ডের উপাত্ত এবং উড়োজাহাজের আগের ফ্লাইটের কয়েক ঘণ্টার উপাত্ত ডাউনলোড, বিশ্লেষণ এবং একটির সঙ্গে আরেকটির তুলনা সম্পন্ন হয়েছে। দুর্ঘটনার সময় আবহাওয়া পরিস্থিতির পর্যালোচনা, বাতাসের শব্দের বিশ্লেষণ এবং সুনির্দিষ্ট উইন্ড উপাত্তের বিশ্লেষণও শেষ হয়েছে। তদন্তকারী দল সিমুলেটর অনুশীলন করেছেন এবং এখন এর বিশ্লেষণ চলমান রয়েছে।
টিএসবি বলেছে, চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের খসড়া তৈরির আগে সব ধরনের কারিগরি, ফ্লাইট পরিচালনা এবং পরীক্ষাগারে প্রাপ্ত ফলাফলের ওপর মনোযোগ রাখছে তারা। তবে কবে নাগাদ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি সংস্থাটি।
- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.