Latest Posts

রোষানলে ইটোবিকোকের একটি তৃণমূল সংগঠন

- Advertisement -
গত দেড় বছর ধরে একটি স্বেচ্ছাসেবী গ্রুপ নিয়ম করে প্রতি শুক্রবার দক্ষিণ ইটোবিকোকের নিউ টরন্টো নেবারহুডের বিপদগ্রস্ত মানুষদের মাঝে খাবার ও গরম কাপড় বিতরণ করে গেছে।

গত দেড় বছর ধরে একটি স্বেচ্ছাসেবী গ্রুপ নিয়ম করে প্রতি শুক্রবার দক্ষিণ ইটোবিকোকের নিউ টরন্টো নেবারহুডের বিপদগ্রস্ত মানুষদের মাঝে খাবার ও গরম কাপড় বিতরণ করে গেছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ড্যানিয়েল লাউজন বলেন, আমি ফুড ফর নাউ নামে একটি ফেসবুক পেজ তৈরি করি এবং কমিউনিটিটি কম্বল, টার্প, তাঁবু, কোট, গ্লাভস এবং হ্যাট সংগ্রহ করতে শুরু করে। সেই সঙ্গে কিছু লাঞ্চও সংগ্রহ করতে থাকে।

ফুড ফর নাউ একটি তৃণমূল সংগঠন, কমিউনিটির বহু মানুষ যার ওপর নির্ভরশীল। উল্লেখযোগ্য সংখ্যক জ্যেষ্ঠ নাগরিকও এর ওপর নির্ভরশীল।

- Advertisement -

৮০ বছর বয়সী বেটি বলেন, কখনো কখনো আমার খাবার ফুরিয়ে যায় এবং তখন এখানে আসি।

আরেকজন কমিউনিটি সদস্য বলেন, দুঃসময়ে খাবারের বন্দোবস্ত করতে সহায়তা করে গ্রুপটি। মাঝেমধ্যে আমি এখান থেকে খাবার নিয়ে যায়। যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার তাই কখনো কখনো বিল পরিশোধ করি। কখনো কখনো ঘাটতি পড়ে।

যদিও ফোর্থ স্ট্রিটের কাছে ২৮২৫ লেক শোরে টরন্টো সিনিয়রস হাউজিং কর্পোরেশনের (টিএসএইচসি) অবস্থিত হওয়ায় একাধিকবার সমালোচনার মুখে পড়েছে ফুড ফর নাউ। ভাড়াটিয়া নাদিন স্ট্রোপল বলেন, লোকজন এখানে বসে খাবার খায়। এখানে অনুপ্রবেশ না করার চিহ্ন দেওয়া আছে। তারা বর্জ্য আমাদের ভবনের পেছনের দিকে ফেলে। এই সংগঠনটি অনধিকার প্রবেশ করেছে। তাদেরকে তৎক্ষণাৎ কার্যক্রম বন্ধ করতে নোটিশ দেওয়া হয়েছে।

জানুয়ারির শেষ দিকে লাউজেন আরও একটি নোটিশ পান। ওই নোটিশে তাকে জানানো হয় যে, এই ভবনে ফুড ফর নাউকে আর সহ্য করা হবে না। যদিও গ্রুপটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

লাউজেন বলেন, ফুড ফর নাউ স্থাপন করা হয়েছে সরকারি পাশর্^সড়কের ওপর, টিএসএইচসির ভবনে নয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.