Latest Posts

বৈদ্যুতিক গাড়িতে রিবেট কর্মসূচি

- Advertisement -
বৈদ্যুতিক গাড়ি বিক্রয়ে পুনর্জন্ম নেওয়া রিবেট কর্মসূচি উদ্বোধন করা হয়েছে

বৈদ্যুতিক গাড়ি বিক্রয়ে পুনর্জন্ম নেওয়া রিবেট কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কিন্তু কানাডার কিছু অটো ডিলার বলছেন, গত কর্মসূচির আওতায় দেওয়া রিবেটের বড় অঙ্ক এখনো পাওনা রয়েছে তাদের।

কানাডিয়ানরা এখন থেকে ৫০ হাজার ডলারের কম মূল্যের নতুন বৈদ্যুতিক গাড়ি কিনলে সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত রিবেট পাবেন। হাইব্রিড গাড়ি কিনলে আড়াই হাজার ডলার ভর্তুকির যোগ্য হবেন।

- Advertisement -

জনপ্রিয় এই কর্মসূচির ফিরে আসাকে স্বাগত জানিয়েছে কার ডিলারশিপগুলো। তবে কিছু কিছু ডিলার অসন্তোষ জানিয়েছে। কারণ, আগের অর্থ ছাড়করণের দাবি দাখিলের জন্য সরকারের যে পোর্টাল তা এপ্রিলের আগে চালু হচ্ছে না।

অন্টারিওর গিমসবির কিয়া ডিলারশিপের বিক্রয় ব্যবস্থাপক ডিন উডস বলেন, এটা কিছুটা উদ্বেগজনক। তার ডিলারশিপ আগের কর্মসূচির ২০ হাজার ডলার পায়নি। বিক্রি করা ইভির বিপরীতে রিবেটের অর্থ ছাড় করতে ট্রান্সপোর্ট কানাডা অস্বীকৃতি জানানোয় এই অর্থ পায়নি তারা।

গাড়িগুলো বিক্রি করা হয়েছে ২০২৪ সালে। কিন্তু সরকার যে তাদের অর্থ ছাড় করেনি ডিলারশিপটির অফিস ম্যানেজার তা জানতে পারেন মাসখানেক আগে। উডস অর্থ চেয়ে ট্রান্সপোর্ট কানাডায় আবেদন করেন। কিন্তু এক বছর আগেই কর্মসূচিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ট্রান্সপোর্ট কানাডা এই অর্থ ছাড়ে অস্বীকৃতি জানায়।

নতুন এবং পুরোনো উভয় কর্মসূচির আওতায় ডিলারশিপগুলো পয়েন্ট অব পারচেজে সরাসরি ৫ হাজার ডলার রিবেটের জন্য আবেদন করতে পারবেন। এরপর অর্থ ছাড়ের জন্য সরকারের কাছে আবেদন করতে হবে।

কানাডিয়ান অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশনের মুখপাত্র হাউ উইলয়ামস বলেন, ডিলাররা ছোট ও স্বাধীন ব্যবসায়ী। এখানে ঐতিহাসিক সমস্যা দেখা দিলে তা সমাধানে ট্রান্সপোর্ট কানাডা নমনীয়তা দেখায় না।

আরও ঠিক কত ডিলারশিপ ফেডারেল সরকারের কাছে পুনরায় অর্থ ছাড়ের অপেক্ষায় আছে তা বলতে পারেননি উইলিয়ামস। তিনি বলেন, কিছু ডিলার আছেন, যারা বিষয়গুলো দেখার জন্য আমাদের কাছে এসেছেন এবং ট্রান্সপোর্ট কানাডায় তা দাখিল করেছেন। তারা প্রত্যাখ্যাত হওয়ার পর আমরাও প্রত্যাখ্যাত হয়েছি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.