
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান মাসজুড়ে কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি প্রচার করবে ফজর ও মাগরিবের আযান। এনআরবি টিভি ২০১৬ সালে প্রথম রমজান মাসজুড়ে মাগরিব ও ফজর এর আযান প্রচার করে। টরন্টোর মুসলিম কমিউনিটিতে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা লাভ করে।
টিভিতে মাগরিবের আযান প্রচারের সঙ্গে সঙ্গে ইফতার করার সংস্কৃতি আমাদের দীর্ঘদিনের। সেউ প্রতীক্ষার অবসান ঘটে এনআরবি টিভির আগমনে। একইসঙ্গে সেহরি’র শেষ সময়ে ফজরের আযান প্রচার হয়। এবছর পজর এবং মাগরিবের আযান প্রচারিত হবে বিশিষ্ট রিয়েলটর, বিল্ডার আব্দুল আউয়ালের সৌজন্যে। এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বললেন, দর্শক চাহিদার সঙ্গে এগিয়ে চলার নামই এনআরবি টিভি। প্রতিটি ধর্ম, গোত্র এবং সম্প্রদায়ের মানুষের প্রতি সম্মান জানাতেই সারাবছর আমরা নানা ধরনের উদ্যোগ নিয়ে থাকি।
পুরো রমজান মাসজুড়ে এনআরবি টিভিতে প্রচার হচ্ছে বিশেষ আয়োজন। প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেমদের অংশগ্রহণে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হচ্ছে ‘আলোর ভুবনে’। পাশাপাশি থাকছে কোরআন তেলওয়াত,ইসলামী সঙ্গীত, আলোচনাসহ আরও অনেক কিছু।

