Latest Posts

আর্থিক তথ্য প্রকাশ সংক্রান্ত বিধানের বিরোধিতা বিদেশি বৃহৎ স্ট্রিমারদের

- Advertisement -
কানাডিয়ান কনটেন্টের সংজ্ঞা আধুনিকায়নের অংশ হিসেবে বিদেশি বৃহৎ স্ট্রিমিং কোম্পানিগুলোর আর্থিক তথ্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে

কানাডিয়ান কনটেন্টের সংজ্ঞা আধুনিকায়নের অংশ হিসেবে বিদেশি বৃহৎ স্ট্রিমিং কোম্পানিগুলোর আর্থিক তথ্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। ফেডারেল ব্রডকাস্ট নিয়ন্ত্রক সংস্থার এই শর্তের বিরুদ্ধে লড়াই করছে কোম্পানিগুলো।

নেটফ্লিক্স ও অ্যামাজনসহ স্ট্রিমারদের একটি গ্রুপ গত ডিসেম্বরে ফেডারেল কোর্ট অব আপিলে এই শর্তের চ্যালেঞ্জ করেছে। আর্থিক তথ্য প্রকাশ সংক্রান্ত নতুন শর্তের ফলে নিয়ন্ত্রক সংস্থা প্রত্যেক বৃহৎ স্ট্রিমারের ব্রডকাস্টিং রাজস্ব সংক্রান্ত তথ্য প্রকাশ করবে। সেই সঙ্গে কানাডিয়ান কনটেন্ট বাবদ তাদের ব্যয়ের তথ্যও প্রকাশ করবে নিয়ন্ত্রক সংস্থা।
মোশন পিকচারÑকানাডার দাখিল করা আবেদনে কোম্পানিগুলো বলেছে, আর্থিক তথ্যকে গোপনীয় হিসেবে বিবেচনা করতে হয় নতুন নিয়ম সে ব্যাপারে তাদেরকে যুক্তি তুলে ধরার সুযোগ দেয়নি।

- Advertisement -

দাখিল করা তথ্য কোম্পানিগুলোকে গোপনীয় বিবেচনা করতে দেওয়ার একটি ব্যবস্থা সিআরটিসির রয়েছে। কিন্তু বাধ্যবাধকতায় তা প্রযোজ্য হবে না। কোম্পানিগুলো আদালতে দাখিল করা নথিতে যুক্তি তুলে ধরে বলেছে, ভবিষ্যৎ সংবেদনশীল আর্থিক তথ্য প্রকাশের ক্ষেত্রে সিআরটিসি অযৌক্তিকভাবে ব্রডকাস্টিং আইনের এস. ২৫.৩ ধারা আরোপ করেছে। এক্ষেত্রে আবেদনকারীদের এই তথ্যকে গোপন আখ্যায়িত করার কোনো সুযোগ দেওয়া হয়নি। স্ট্রিমাররা আরও বলেছে, আর্থিক তথ্য প্রকাশ তাদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হবে।

সিআরটিসির সঙ্গে বুধবার এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি। নভেম্বরের এক সিদ্ধান্তে নিয়ন্ত্রক সংস্থাটি বলেছিল, আর্থিক তথ্য প্রকাশের কারণে যে ক্ষতি তা জনস্বার্থকে ছাপিয়ে যাবে বলে তারা বিশ^াস করে না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.