Latest Posts

বাংলামেইল-কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কারের মনোনয়ন আহ্বান

- Advertisement -

গত ১ ফেব্রুয়ারি প্রয়াত কবি ইকবাল হাসানের স্মৃতির স্মরণে ঘোষিত ‘বাংলামেইল-কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’-এর জন্য গঠিত জুরি বোর্ডের এক সভায় ২০২৬ সালের জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে যে, এক হাজার ডলার মূল্যের এই পুরস্কারের জুরি বোর্ডে রয়েছেন সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক বিশিষ্ট চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, বিশিষ্ট লেখক ও গবেষক সুব্রত কুমার দাস এবং কবি ও সংস্কৃতিকর্মী দেলওয়ার এলাহী। বোর্ডে পদাধিকার বলে অন্য যে দুজন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন তাঁরা হলেন কবি পরিবারের পক্ষে কবি ইকবাল হাসানের স্ত্রী নন্দিত সাহিত্যিক তসলিমা হাসান এবং সাপ্তাহিক বাংলামেইল পত্রিকার সম্পাদক বিশিষ্ট লেখক ও নির্মাতা শহিদুল ইসলাম মিন্টু।

- Advertisement -

জুরি বোর্ডের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলামেইল-কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিকে অবশ্যই কানাডায় নাগরিক বা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। বাংলা ভাষায় সাহিত্য রচনায় উল্লেখযোগ্য অবদান রয়েছে এমন যে কোনো ব্যক্তি নিজে বা তাঁর পক্ষে অন্য কেউ এই মনোনয়ন জমা দিতে পারবেন।
আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফেস্টিভ্যাল-এর জাঁকজমকপূর্ণ আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারপ্রাপ্ত লেখক পাবেন—
• নগদ ১,০০০ ডলার পুরস্কার
• অন্টারিও প্রভিন্সিয়াল ও ফেডারেল সরকারের পক্ষ থেকে সম্মাননা
• কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইল-এ পুরস্কারপ্রাপ্ত লেখককে নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ

আগ্রহী সকলকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিচের লিঙ্কে প্রয়োজনীয় তথ্যাদি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে—
https://tinyurl.com/banglamail2026

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.