Latest Posts

উপাত্তের ওপর অধিক নিয়ন্ত্রণের মাধ্যমে বিপুল অর্থ সাশ্রয় করতে পারে ভোক্তারা

- Advertisement -

দেশ ভোক্তাদেরকে তাদের উপাত্তের ওপর অধিক নিয়ন্ত্রণের সুযোগ দিলে কানাডিয়ানরা বিপুল অর্থ সাশ্রয় করতে পারে বলে জানিয়েছে কম্পিটিশন ব্যুরো। ডেটা পোর্টেবিলিটি সংক্রান্ত এক প্রতিবেদনে হোম ইন্স্যুরেন্সের পরীক্ষামূলক চিত্র ব্যবহার করে ব্যুরো বলেছে, সব ধরনের বিমা পণ্যের ক্ষেত্রে পরিবারপ্রতি বছরে গড়ে ১২৮ ডলার সাশ্রয় করা সম্ভব। সময়বাবদ সাশ্রয় করা সম্ভব ১৮৩ ডলার। সব মিলিয়ে বছরে সাশ্রয় করা সম্ভব ৩৮৩ কোটি ডলার পর্যন্ত।

- Advertisement -

এমন কোনো কাঠামো যদি বিদ্যমান থাকে, যেখানে ভোক্তারা এক বিমাকারী প্রতিষ্ঠান থেকে তাদের উপাত্ত অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তর করতে পারবেন তাহলে সাশ্রয় সম্ভব। অর্থাৎ, ফরম পূরণের ঝামেলা এড়ানো যাবে এবং গ্রাহকদের জন্য দর-দাম যাচাই করে সঠিক সেবাদাতা বেছে নেওয়া সহজ হবে।

উপাত্তের ওপর নিয়ন্ত্রণ থাকলে কানাডিয়ানরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ ও ছবি এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে স্থানান্তরের সুযোগ করে দেবে। সম্ভব হলে চলমান ভিডিও গেমও অন্য প্ল্যাটফরম ব্যবহার করে খেলা যাবে।

ওপেন ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক উপাত্ত সহজেই স্থানান্তরযোগ্য করার কাজ এরই মধ্যে শুরু করেছে ফেডারেল সরকার। এটা বাজেটিং অ্যাপের মতো প্ল্যাটফরমের সঙ্গে তথ্য বিনিময় সহজ ও নিরাপদ করবে। সবশেষে আর্থিক হিসাবগুলো পুরোপুরি স্থানান্তরের সুযোগ তৈরি হবে।

কম্পিটিশন ব্যুরো বলছে, এর মাধ্যমে বড় অঙ্কের অর্থ সাশ্রয় হতে পারে। তবে উদ্যোগটি ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আবির্ভুত হতে পারে। এবং এটা বাস্তবায়ন ব্যয়বহুল হতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.