Latest Posts

সুপারভাইজড কনজাম্পশন সাইটের কাছে অপরাধ কমেছে

- Advertisement -
২০১৪ থেকে ২০২৫ সালের টরন্টো পুলিশের পরিসংখ্যান ব্যবহার করে গবেষকরা সাইটগুলোর ৪০০ মিটারের মধ্যে হামলা, গাড়ি চুরি, জোরপূর্বক বাড়িতে ঢোক ডাকাতি, ৫ হাজার ডলারের বেশি মূল্যের সম্পদ চুরি, বাইক চুরি এবং গাড়ি থেকে চুরির ঘটনা শনাক্ত করতে সক্ষম হয়েছেন

স্থানীয় পুলিশের উপাত্ত ও সুপারভাইজড কনজাম্পশন সাইটের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণে সাইটগুলোর কাছে কিছু অপরাধ বৃদ্ধি না পাওয়ার তথ্য পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে আবার সুনির্দিষ্ট কিছু অপরাধ হ্রাস পেয়েছে।

২০১৪ থেকে ২০২৫ সালের টরন্টো পুলিশের পরিসংখ্যান ব্যবহার করে গবেষকরা সাইটগুলোর ৪০০ মিটারের মধ্যে হামলা, গাড়ি চুরি, জোরপূর্বক বাড়িতে ঢোক ডাকাতি, ৫ হাজার ডলারের বেশি মূল্যের সম্পদ চুরি, বাইক চুরি এবং গাড়ি থেকে চুরির ঘটনা শনাক্ত করতে সক্ষম হয়েছেন।

- Advertisement -

সাইটগুলো চালুর পর থেকে স্থানীয় অপরাধ বৃদ্ধির প্রমাণ আমরা পাইনি। কিছু ক্ষেত্রে অপরাধ হ্রাস পেয়েছে, যা ইতিবাচক। কিছু ব্যতিক্রম যে নেই তা নয়। সাইটগুলো চালুর পরপরই জোরপূর্বক ঘরে ঢোকার ঘটনা বেড়ে গিয়েছিল। পরের তিন বছর তা কমে এসেছে। তবে সুনির্দিষ্ট কিছু সাইটের এলাকায় এ ধরনের ঘটনা বৃদ্ধির প্রমাণ পেয়েছেন গবেষকরা। আমরা হামলা বিশেষ করে সাউথ রিভারডেলে বাড়তে দেখেছি।

২০২৩ সালে একটি সেইফ কনজাম্পশন সাইটের বাইরে একটি মারামারি থেকে এলাপাতাড়ি গুলি ছোড়া হয়, যাতে দুই সন্তানের এক মা নিহত হন। তার নাম হুয়েবার মাকুরাট। এই ঘটনা সাইটের আশপাশে জননিরাপত্তা ও অপরাধেল বিষয়টিকে সামনে তুলে আনে।

প্রায় ১০ মাস আগে সাইট বন্ধের পর লেসলিভিল সাইটের আশপাশে বসবাসকারী বাসিন্দারা নেবারহুডে অপরাধের বিষয়ে মিশ্র মতামত তুলে ধরেছেন। কেউ কেউ বলেছেন অপরাধ একই রকম রয়েছে। কেউ কেউ আবার বলেছেন সাইটটি বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন নিরাপদে রয়েছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.