Latest Posts

চালু হচ্ছে এগলিন্টন ক্রসটাউন এলআরটি

- Advertisement -
মেট্রোলিংক্স বা টিটিসির পক্ষ থেকে এলআরটি খুলে দেওয়ার আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করা হয়নি

বিলম্বিত এবং বাড়তি ব্যয়ের এগলিন্টন ক্রসটাউন এলআরটি এক মাস পর চালু হচ্ছে কি? প্রিমিয়ার ডগ ফোর্ড বৃহস্পতিবার আশাবাদের সুর শুনিয়েছেন। ইটোবিকোকে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ফেব্রুয়ারির শুরুর দিকে শেষ পর্যন্ত এটি চালু হতে পারে।

নির্ধারিত সময়ের পাঁচ বছর পর এটি চালু হচ্ছে। সেই সঙ্গে এতে ব্যয় বেড়েছে ১০০ কোটি ডলার।

- Advertisement -

ফোর্ড বলেন, ফেব্রুয়ারির শুরু দিকে এটি চালু করার ব্যাপারে আমি আশাবাদী। সেজন্য যেভাবে পারি আমরা তাতে সাহায্য করব। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা কাজটি শেষ করতে যাচ্ছি। এটা একটা দুঃস্বপ্ন। আমিই প্রথম এটা স্বীকার করছি।

তবে মেট্রোলিংক্স বা টিটিসির পক্ষ থেকে এলআরটি খুলে দেওয়ার আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

১৯ কিলোমিটার দীর্ঘ লাইনটির কাজ শুরুতে সম্পন্ন করার কথা ছিল ২০২০ সালে। কিন্তু এক পর্যায়ে এটি হয়ে অন্টারিওর সবচেয়ে ঝামেলাপূর্ণ ট্রানজিট প্রকল্প। এগলিন্টন এভিনিউ বরাবর লাইনটিতে রয়েছে ২৫টি স্টেশন ও স্টপেজ।

এদিকে লাইনটির পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব মেট্রোলিংক্সের কাছ থেকে সরিয়ে টিটিসিকে দেওয়া হয়েছে। টিটিসিই নির্ধারণ করবে কবে নাগাদ যাত্রীসেবা শুরু করা হবে।

টরন্টো মেয়র অলিভিয়া চাউ এর আগে বলেছিলেন, প্রকল্পটির আনুষ্ঠানিক হালনাগাদ পরিস্থিতি জানুয়ারির শেষের দিকে জানা যাবে। তার আগে লাইনটি খুলে দেওয়া যাবে না বলেও সে সময় সতর্ক করে দেন তিনি।

কবে নাগাদ এলগলিন্টন এলআরটি খুলে দেওয়া হবে সে ব্যাপারে কোনো রাজনীতিক হিসেবে প্রথম কোনো মন্তব্য করলেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.