
ইউক্রেনের বিরুদ্ধে শক্তিশালী হাইপারসনিক মিসাইলের ব্যবহার নিয়ে ইউরোপীয় নেতারা যে নিন্দা জানাচ্ছেন তাতে যোগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুদ্ধ পরিস্থিতি খারাপ করা হিসেবে বিষয়টিকে দেখছেন তারা।
কার্নি বলেন, দ্বিতীয়বারের মতো রাশিয়ার ওরেশনিক মিসাইল ব্যবহার পরিস্থিতি খারাপ করার একটি স্পষ্ট ও বিপজ্জনক কাজ। ইউক্রেনের জ¦ালানি অবকাঠামো এবং নিরপরাধ ইউক্রেনীয়র বাড়িতে এই মিসাইল হামলা চালানো হয়।
মস্কো বলেছে, ক্ষেপণাস্ত্রটি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম এবং ইউক্রেন যদি রাশিয়ার গভীরে হামলা চালায় তাহলে তাদের মিত্রদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।
পর্যবেক্ষকরা বলেন, পশ্চিম ইউক্রেনে আঘাত হানা এই ক্ষেপণাস্ত্র হামলা ন্যাটো সামরিক জোটে কিয়েভের মিত্রদের বিরুদ্ধে স্পষ্ট সতর্কতা।
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়া যদি চুক্তিতে উপনীত হয় তাহলে ইউক্রেনকে রাশিয়ার আর কোনো আগ্রাসন থেকে রক্ষায় নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ইউক্রেন ও তার মিত্ররা নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপারে এতমত হওয়ার কয়েক দিন পরই্ এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।
মিসাইলের ব্যবহার নিয়ে আলোচনার জন্য ২০২৪ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক একটি বৈঠক করতে চাইছে ইউক্রেন। রাশিয়ার আগ্রাসন নিয়ে কানাডার নিষেধাজ্ঞার জবাবে গত সোমবার রাশিয়া ইউক্রেন বংশোদ্ভুত ২৮ কানাডিয়ানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

