Latest Posts

মাদুরো সরকারের বৈধতা স্বীকার করে না কানাডা

- Advertisement -
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ বলেছেন, কানাডা সরকার মাদুরো সরকারের বৈধতার স্বীকৃতি দেয় না

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ বলেছেন, কানাডা সরকার মাদুরো সরকারের বৈধতার স্বীকৃতি দেয় না। সেই সঙ্গে সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র কারাকাস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই বিবৃতি দিলেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, নিউইয়র্কে আনার পর মাদুরো ও তার স্ত্রী সিলা ফ্øোরেসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।

- Advertisement -

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরোর একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে চোখ বাঁধা ও এয়ারমাফ পরা অবস্থায় দেখা যায়। ধূসর রংয়ের সোয়েটার পরিচিত মাদুরোর হাতে এ সময় একটি পানি বোতল ছিল। ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, ইউএসএস আইয়ো জিমায়। আইয়ো জিমা ওয়াস্প শ্রেণির উভচর যুদ্ধ জাহাজ।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ তার পোস্টে লিখেছেন, আাইনের শাসন ও গণতন্ত্রের প্রতি আমাদের দীর্ঘ অঙ্গীকার রক্ষার স্বার্থে কানাডা সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছে। সেই সঙ্গে আমরা ভেনেজুয়েলার জনগণের পাশে আছি। পাশাপাশি তাদের একটি গনতান্ত্রিক সমাজে শান্তিতে বসবাসের আকাক্সক্ষার সঙ্গে আছি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেছেন, নেতৃত্বের পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেবে। আমরা দেশটি পরিচালনা করতে যাচ্ছি। বক্তৃতায় তিনি ভেনেজুয়েলাকে ধনী, স্বাধীন ও নিরাপদ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প কাকে দক্ষিণ আমেরিকার দেশটির নেতা নিয়োগ করতে যাচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। তবে শিগগিরই তা ঘোষণা করা হবে। তাদের কাজের একটি অংশ হবে ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনর্গঠন করা।
বিশে^ জ¦ালানি তেলের সবচেয়ে বড় মজুদ আছে ভেনেজুয়েলায়। লন্ডনভিত্তিক এনার্জি ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, বিশে^ মোট জ¦ালানি তেল সরবরাহের প্রায় ১৭ শতাংশ হয় ভেনেজুয়েলা থেকে।

ট্রাম্প বলেন, দেশটি যাতে সঠিকভাবে পরিচালিত সেটা আমরা নিশ্চিত করতে চাই। দেশটি প্রচুর অর্থ উপার্জন করতে যাচ্ছে। সেই সঙ্গে ভেনেজুয়েলাকে আবারও মহান করার অঙ্গীকার করেন তিনি।

ট্রাম্পের শনিবার সকালের সংবাদ সম্মেলনের আগে প্রকাশিত এক বিবৃতিতে আনান্দ বলেন, কলম্বিয়ার বোগোটায় অবস্থিত কানাডিয়ান দূতাবাসের মাধ্যমে ভেনেজুয়েলার কনস্যুলার সেবা দিতে প্রস্তুত কানাডিয়ান সরকার।
কারাকাসের যে জায়গায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে সেখান থেকে বোগোটা প্রায় ২৪ ঘণ্টার পথ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.