Latest Posts

মন্ত্রিসভা থেকে স্টিভেন গাইলবোল্টের পদত্যাগ

- Advertisement -
লিবারেল এমপি স্টিভেন গাইলবোল্ট বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন

কুইবেকের লিবারেল এমপি স্টিভেন গাইলবোল্ট বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। প্রায় ছয় বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন তিনি।

গত কয়েকদিনের মধ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সিদ্ধান্তটি নেওয়ার জন্য কয়েক মাস সময় পেয়েছেন তিনি।

- Advertisement -

বিষয়টিতে অবগত সূত্রগুলোর সঙ্গে কথা বলেছে দি কানাডিয়ান প্রেস। তিনি পুরো ঘটনাটি কীভাবে ঘটল তা জানিয়েছেন।

পরিবেশবিদ ও অধিকারকর্মী হিসেবে কয়েক দশকের ক্যারিয়ার শেষে রাজনীতিতে আসেন গাইলবোল্ট। কুইবেকের ইকুইটেরা সংগঠনেরও প্রতিষ্ঠাতা তিনি। ২০১৮ সালে তিনি সংগঠনটি ছেড়ে দেন এবং কয়েক মাস পর মন্ট্রিয়ল রাইডিং থেকে লিবারেল পার্টির মনোনয়ন পান। সে সময় কানাডার প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো। ২০১৯ সালে অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে রাইডিংটি থেকে তিনি এমপি নির্বাচিত হন। গাইলবোল্টকে প্রথম হেরিটেজ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এবং ২০২১ সালের নির্বাচনের পর তিনি পরিবেশমন্ত্রীর দায়িত্ব পান।

চলতি বছরের ২১ জানুয়ারি গাইলবোল্ট লিবারেল নেতা হিসেবে মার্ক কার্নির প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। সে সময় তিনি বলেন, কার্নি অর্থনৈতিক সংকট থেকে কানাডা ও যুক্তরাজ্যকে বেরিয়ে আসায় নেতৃত্ব দিয়েছেন।
কার্নি প্রধানমন্ত্রী হওয়ার পরও গাইলবোল্টকে তিনি মন্ত্রিসভায় রেখে দেন। তবে পরিবেশ মন্ত্রণালয়ের পরিবর্তে গাইলবোল্টকে তিনি হেরিটেজ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। গাইলবোল্টের ওপর পার্ক কানাডার দায়িত্ব অর্পন করেন কার্নি। পাশাপাশি তাকে কুইবেকের লেফটেন্যান্টও করেন তিনি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.