
ড্রাগো কম্পোটিক দুটি টেলিভিশন কোম্পানির মেইন্টেন্যান্স বিভাগে কাজ শুরু করেন ১৯৮৭ সালে। এর কিছুদিন পরই তিনি সুপারভাইজর পদে পদোন্নতি পান এবং প্রায় ৩০ বছর ওই পদে চাকরি করেন।
৫৯ বছর বয়সে ক্রম্পোটিককে তার নিয়োগদাতা ছাঁটাই করেন। অস্ত্রোপচার শেষে ফেরার পরই তাকে অব্যাহতি দেওয়া হয়। কর্মক্ষেত্রে বেশ কিছু আঘাতের পর তার অস্ত্রোপচারটির প্রয়োজন ছিল।
ওই সময় তিনি বার্ষিক আয় করতেন ৭২ হাজার ৮৬৪ ডলার। বরখাস্তের দিন তাকে ১৬ মাসের বেতন প্রস্তাব করা হয়। ক্রম্পোটিক প্রস্তাবটি ফিরিয়ে দেন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত ও অন্যান্য ক্ষতির অভিযোগ এনে মামলা দায়ের করেন। ২০২২ সালের বিচারে বিচারক দেখতে পান যে, কম্পোটিক ছিলেন নিয়োগদাতার প্রতি অনুগত, দায়িত্বশীল এবং বিশ^স্ত একজন কর্মী। ক্রম্পোটিককে তার বয়সের ভিত্তিতে ২৪ মাসের নোটিশ দেওয়া হয়, আদালত যাকে তার শরীরের জন্য প্রয়োজন বলে মনে করেন। এর পাশাপাশি অন্যায্যভাবে অব্যাহতি দেওয়ার জন্য তাকে ৫০ হাজার ডলার ক্ষতিপূরণের নির্দেশ দেন বিচারক।
নিয়োগকারীরা এই রায়ের বিরুদ্ধে অন্টারিওর কোর্ট অব আপিলে আপিল করেন। এক্ষেত্রে তারা যুক্তি দেন যে, ক্রম্পোটিক তার ক্ষতি প্রশমনে পর্যাপ্ত চেষ্টা করেননি। এ কারণে ছাঁটাই বাবদ তিনি ৫০ হাজার ক্ষতিপূরণের দাবিদার নন।
প্রশমনের বিষয়ে কোর্ট অব আপিল নিয়োগদাতার আনা প্রমাণাদি বাতিল করে দেয়। আদালতের মতে, ৫৯ বছর বয়সে নোটিশ পিরিয়ডে শারীরিক কাজ করার যোগ্য তিনি ছিলেন না। একইসঙ্গে আদালত ক্রম্পোটিককে দেওয়া ক্ষতিপূরণ বহাল রাখে।

