Latest Posts

শীতে শেল্টার স্পেস বাড়ছে ১২০০

- Advertisement -
গৃহহীন মানুষদের জন্য এক হাজার ২০০ এর বেশি শেল্টার স্পেস যুক্ত করছে সিটি অব টরন্টো

গৃহহীন মানুষদের জন্য এক হাজার ২০০ এর বেশি শেল্টার স্পেস যুক্ত করছে সিটি অব টরন্টো। শীতকালীন সেবা পরিকল্পনার অংশ হিসেবে এ মাসের শেষ দিকে স্পেসগুলো বাড়ানো হবে।

নগরীর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মধ্যে রয়েছে ৩৭০টি স্থায়ী সহায়ক ও ভর্তুকিকৃত আবাসন ইউনিট ও ২৪৪টি ওয়ার্ম সেন্টার, যেগুলো তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেন্টিগ্রেডে নামলে খুলে দেওয়া হবে। এ ছাড়া চরম আবহাওয়ার সময় প্রায় ৪৯০টি নতুন শেল্টার স্পেস এবং বর্ধিত চাহিদার সময় ১৭৫টি স্পেশ খুলে দেওয়া হবে।

- Advertisement -

সিটি কর্তৃপক্ষ বলেছে, তীব্র শীত দেখা দিলে অধিক সংখ্যক আউটরিচ টিম পাঠানো হবে। পাশাপাশি শীতজুড়ে গরম কাপড়, স্লিপিং ব্যাগ এবং অন্যান্য সামগ্রীর জোগান দিতে নিয়মিত আউটরিচ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

১৫ নভেম্বর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এটি চালু থাকবে। সিটি কর্তৃপক্ষ বলছে, এ সপ্তাহেই নির্ধারিত কিছু নতুন শেল্টার উন্মুক্ত করা হবে। কারণ, রোববার তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেন্টিগ্রেডে নামতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে নগরীতে মৌসুমের প্রথম তুষারপাতও ঘটতে যাচ্ছে।

সাশ্রয়ী আবাসনের অভাব, অপর্যাপ্ত আয় এবং অপূরণীয় স্বাস্থ্যসেবার কারণে টরন্টোকে গৃহহীনতার মতো জরুরি অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। গত বছর টরন্টোতে গৃহহীন মানুষের সংখ্যা ছিল ১৫ হাজার। নগরীর ২০২৪ সালের স্ট্রিট নিডস অ্যাসেসমেন্টে এমনটাই বলা হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.