
কানাডার সাবেক লিবারেল প্রধানমন্ত্রী জাঁ ক্রেটিয়ের আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথ তার স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে অটোয়ার ব্যাপারে সর্বদা বিভ্রান্তিকর কথা বলতে পারেন না।
শনিবার প্রচারিত সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আলবার্টাকে রক্ষায় সহায়তার অংশ হিসেবে এখন থেকে ব্রিটিশ কলাম্বিয়ার ব্যাপারে ফেডারেল সরকারের হস্তক্ষেপ চাইছেন। কিন্তু বাকি কানাডার সহায়তায় আলবার্টায় কিছুই করছেন না। এভাবে সর্বদা বিভ্রান্তিকর কথা বলতে আপনি পারেন না।
ফেডারেল মেজর প্রজেক্টস অফিসে (এমপিও) আলবার্টার পাইপলাইন প্রস্তাব জমা দেওয়াকে কেন্দ্র করে স্মিথ ও ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবির মধ্যে মতবিরোধের পর এই মন্তব্য করেন ক্রেটিয়েন। আলবার্টার পাইপলাইন প্রস্তাবকে কানাডা দেশ হিসেবে কাজ করছে কিনা তার একটি পরীক্ষা হিসেবে উল্লেখ করেন স্মিথ। কারণ, অন্যান্য প্রদেশ ও অঞ্চলগুলো তাদের প্রধান পণ্যগুলো সারা বিশে^ রপ্তানির সুযোগ পেলেও তার প্রদেশকে নিয়ন্ত্রণের মুখে পড়তে হচ্ছে।
স্মিথের এই যুক্তিকে প্রত্যাখ্যান করেন ক্রেটিয়েন। তিনি বলেন, প্রদেশটি স্থলবেষ্টিত এবং আজ তারা যে পরিমাণ জ¦ালানি তেল বিক্রি করছে আগে কখনো পারেনি। অথচ তারা অভিযোগ দিচ্ছে যেন তারা দেউলিয়া হয়ে গেছে। মনে রাখতে হবে, দেশে আপনি একা নন। অন্যান্য প্রদেশের সঙ্গে আপনি বসবাস করছেন। আমরা সবাই কানাডিয়ান এবং কানাডিয়ান মূল্যবোধ বলে, আমরা সম্পদ ভাগাভাগি করতে সমর্থ।
গত জুলাই মাসে প্রকাশিত এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর ওয়েলস্যান্ডের উৎপাদন সর্বকালের সর্বোচ্চে উন্নীত হতে যাচ্ছে। উত্তর আলবার্টায় এর উৎপাদন গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি হতে যাচ্ছে।

