Latest Posts

মেয়র নির্বাচনে ভোটদানের ব্যাপারে এখনো সিদ্ধান্তহীনতায় ক্যালগেরিবাসী

- Advertisement -
ব্রাউনের সমীক্ষায় মেয়র নির্বাচনের দৌড়ে ২৭ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন জেরোমি ফার্কাস

ক্যালগেরিতে মেয়র নির্বাচনে ভোটগ্রহণের বাকি আছে দুই সপ্তাহ। নির্বাচনে অনেক প্রার্থীর মধ্যে কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত এখনো নিতে পারেননি ক্যালগেরিবাসী।

ব্রাউন অপিনিয়ন রিসার্চের নতুন সমীক্ষা অনুযায়ী, ৩৪ শতাংশ ক্যালগেরিবাসী কাকে ভোট দেবেন সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি।

- Advertisement -

ব্রাউনের সমীক্ষায় মেয়র নির্বাচনের দৌড়ে ২৭ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন জেরোমি ফার্কাস। ২৩ শতাংশ করে ভোটার বিদায়ী মেয়র জ্যোতি গন্ডেক এবং কমিউনিটিস ফার্স্ট পার্টির প্রার্থী সোনিয়া শার্পকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অন্য প্রার্থীদের মধ্যে জেফ ডেভিসনকে ১৬ শতাংশ এবং ক্যালগেরি পার্টির মেয়র প্রার্থী ব্রায়ান থিয়েসেনকে ৮ শতাংশ ভোটার ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

গ্লোবাল নিউজকে ব্রাউন শুক্রবার বলেছে, নির্বাচনে সবার জন্যই সুযোগ রয়েছে এবং প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে যোগ্য ভোটারদের মধ্যে মাত্র ৬ দশমিক ১ শতাংশ বা ৫৪ হাজার ৬২৬ জন অগ্রিম বোট দিয়েছেন। শুক্রবারের ভোট শেষে জিম ড্যানসেরু বলেন, আমার মনে হয় খুবই প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এবং ফলাফল দেখার জন্য আমি অপেক্ষা করে আছি।

বেল্টলাইনে অগ্রিম ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে জিম ম্যাককি গ্লোবাল নিউজকে বলেন, এখানে পরিস্কারভাবে কেউ এগিয়ে আছে বলে আমি মনে করি না। তবে নীতির চেয়ে নাম এখানে বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

নির্বাচনে অগ্রিম ভোটগ্রহণ ১১ অক্টোবর সন্ধ্যা ৭টায় শেষ হয়েছে। ভোটের দিন নির্ধারিত আছে ২০ অক্টোবর।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.