
ভ্যানকুভার আইল্যান্ডের পশ্চিম উপকূলে সাবেক আবাসিক স্কুলের অবশিষ্ট ভবনগুলোও গুড়িয়ে দেওয়া হলো। টোফিনো উপকূলের মিয়ারেস আইল্যান্ডের ওই স্কুল ভবন গুড়িয়ে দেওয়ার সাক্ষী হতে ভুক্তভোগীদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
আহসাত নেশনের সাবেক নির্বাচিত চিফ কাউন্সিলর গ্রেগ লোয়ি গ্লোবাল নিউজকে বলেন, বেশ কিছুদিন ধরেই পরিকল্পনাটি চলছে। বহু বছর ধরেই এটা চিল। এটা ছিল সম্ভবত তখন থেকে, যখন আমরা সবাই তরুণ ছিলাম। একদিন এটা ঘটারই কথা ছিল। অপেক্ষা ছিল কেবল সঠিক সময়ের।
ন্যাশনাল সেন্টার ফর ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশনের তথ্যমতে, ক্রিস্টি ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলটি চালু হয় ১৯০০ সালে এবং এটি পরিচালিত হতো অর্ডার অব সেইন্ট বেনেডিক্ট ও মিশন অবলেটস অব মেরি ইমাকুলেটের অধীনে। ১৯৬৯ সাল পর্যন্ত স্কুলটি তাদের অধীনে পরিচালিত হয়েছিল। এরপর ফেডারেল সরকার স্কুল পরিচালনার দায়িত্ব গ্রহণ করে এবং ১৯৭১ সালে মিয়ারেস আইল্যান্ডের স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। টোফিনোতে কিস্ট্রি স্টুডেন্ট রেসিডেন্স চালু হয় ১৯৭১ সালের অক্টোবরে।
ওয়েস্ট কোস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিল অব ইন্ডিয়ান চিফসের নেতৃত্বে ১৯৭৪ সাল থেকে স্টুডেন্ট রেসিডেন্স হিসেবে স্কুলটি পরিচালিত হয়। ১৯৮৩ সালে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এভাবেই পরিচালিত হয় স্কুলটি।
১৯৬৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত স্কুলটিতে পড়েছিলেন ফেলিক্স হ্যারি। তিনি বলেন, অবশিষ্ট ভবনগুলো গুড়িয়ে দেওয়া ভালো কাজ হয়েছে বলে আমি মনে করি।
লোয়ি বলেন, তারা চান এই গুড়িয়ে দেওয়াকে লোকজন সাবেক শিক্ষার্থী, তাদের পরিবারের জন্য এটাকে নতুন অধ্যায় হিসেবে দেখুক। এটা একটা নতুন অধ্যায়। আমাদের সেরে ওঠা ও একত্রে আসার এবং শক্তিশালী হওয়ার ও আমরা যে এখনো টিকে আছি সেটা জানানোর ক্ষেত্রে এটা নতুন অধ্যায়। আমরা কোথাও যাচ্ছি না। আমরা ঘাত-সহিষ্ণু মানুষ। আমরা শক্তিশালী। আমরা যোদ্ধা।

