Latest Posts

ফার্স্ট নেশন সংস্থার ২৪ মিলিয়ন ডলার ব্যয় নিয়ে নিরীক্ষকের প্রশ্ন

- Advertisement -
ফেডারেশন অব সভরেইন ইন্ডিজেনাস নেশন্সের ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ডলার ব্যয় নিয়ে ফরেন্সিক নিরীক্ষায় প্রশ্ন তোলা হয়েছে

ফেডারেশন অব সভরেইন ইন্ডিজেনাস নেশন্সের ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ডলার ব্যয় নিয়ে ফরেন্সিক নিরীক্ষায় প্রশ্ন তোলা হয়েছে। তারা এই ব্যয়কে অনুল্লেখিত এবং ব্যয়যোগ্য নয় বলে মন্তব্য করেঝে। তবে এই প্রশ্নের জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন সাস্কেচুয়ানের ফার্স্ট নেশনপ্রধান।

সাস্কাটুন ট্রাইবাল কাউন্সিলের প্রধান মার্ক আরকান্ড এক সংবাদ সম্মেলনে বলেন, সাস্কেচুয়ানজুড়ে আমাদের ফার্স্ট নেশনগুলোর অধিকার রক্ষায় ও চুক্তির পক্ষে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে এফএসআইএনের। এবং সেটা অর্জনের একমাত্র উপায় হচ্ছে সততা।

- Advertisement -

ফেডারেল সরকারের পক্ষে ফরেন্সিক নিরীক্ষাটি করে কেপিএমজি। নিরীক্ষায় সংস্থাটিকে দেওয়া ইন্ডিজেনাস সার্ভিসেস কানাডার তহবিল পরীক্ষা করে দেখা হয়। সংস্থাটি সাস্কেচুয়ানের ৭৪টি ফার্স্ট নেশনের প্রতিনিধিত্ব করে।

বিভাগটি বলেছে, ২০১৯ সালের এপ্রিল থেকে জোগান দেওয়া ১৪ কোটি ১০ লাখ ডলারের তহবিল গত মার্চের নিরীক্ষায় পর্যালোচনা করা হয়। নিরীক্ষায় দেখা যায়, কোভিড-১৯ সংক্রান্ত তহবিল বাবদ পাওয়া ৩ কোটি ডলারের মধ্যে আড়াই কোটি ডলার সংস্থা্িট খরচ করেছে এমনভাবে, যা প্রশ্নবিদ্ধ। এই অর্থে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কেনা হয়েছে কিনা কেপিএমজি সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।

নীরিক্ষায় আরও বলা হয়েছে, ৫০ হাজারের বেশি ডলার ভ্রমণ বাবদ ব্যয় দেখানো হয়েছে, যা নিয়ে প্রশ্ন তোলা যায়। এ ছাড়া ২ লাখ ৬৫ হাজার ডলার ভ্রমণ বাবদ ব্যয় করা হয়েছে, যেগুলো এফএসআইএনের নিজস্ব ভ্রমণ নীতির সঙ্গে যায় না বলে দেখতে পেয়েছে কেপিএমজি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.