
স্কুলবোর্ডের ট্রাস্টিদের খরচকে অপচয় বলে মন্তব্য করার পরও রেস্তোরাঁর খাবার বাবদ তিনি যে ব্যয় করেছেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেছে তার কার্যালয়। এ নিয়ে তোপের মুখে পড়েছেন অন্টারিওর শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রার ব্যয়ের যে খতিয়ান তাতে দেখা যায়, গত তিন মাসে লেজিসলেটিভ ডাইনিং রুমে খাবার বাবদ তিনি প্রায় এক হাজার ৮০০ ডলার খরচ করেছেন। কুইন’স পার্কের বেজমেন্টে অবস্থিত এই রেস্তোরাঁয় সাধারণত কর্মী ও রাজনীবিদরা খাওয়া-দাওয়া করেন।
জনসমক্ষে আসা তথ্যে মন্ত্রী ডাইনিং রুমে প্রতি মাসে করদাতাদের কী পরিমাণ অর্থ ব্যয় করেছেন তা উঠে এসেছে। তবে কোন খাবার বাবদ কত ব্যয় হয়েছে সেই তথ্য প্রকাশ করা হয়নি।
শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা আইনসভার রেস্তোরাঁয় মার্চে খরচ করেছেন এক হাজার ৮৯ দশমিক ৩২ ডলার। এপ্রিলে এ ব্যয় ছিল ১৪৭ দশমিক ৪৭ ডলার এবং মে মাসে ৫৩৯ দশমিক শূন্য ১ ডলার। স্কুল বোর্ডগুলো ঢেলে সাজানোর পাশাপাশি কিছু ট্রাস্টিকে বাদ দেওয়ার ব্যাপারে ফোর্ড সরকারের উদ্যোগের বিরুদ্ধে খাতটি যখন সক্রিয় হয়েছে তখন ইউনিয়নগুলো মন্ত্রীর এই ব্যয়কে বড় করে দেখাচ্ছে।
এ ব্যয়ের বিস্তারিত এবং কে আয়োজন করেছিলেন তা জানতে গ্লোবাল নিউজের পক্ষ থেকে ক্যালান্দ্রার অফিসে যোগাযোগ করা হয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে তাতে সাড়া দেওয়া হয়নি।
মন্ত্রণালয় বলেছে, ক্যালান্দ্রা ট্রাস্টির গান, টিভি ওয়াল এবং অ্যাপল টিভি সাবস্ক্রিপশন বাবদ ব্যয়ের যে তথ্য প্রকাশ করেছেন তার সঙ্গে এই ব্যয়ের তুলনা চলে বলে তারা মনে করে না।
ক্যালান্দ্রা সম্প্রতি টরন্টো ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের ট্রাস্টিদের ব্যয়ের খতিয়ান তুলে ধরে ১৫ ডলারে মিল্কশেক এবং শেষ রাতে বার্গারের ক্রয়াদেশের সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি বোর্ডের চেয়ার পাবলিক ক্রেডিট কার্ড ব্যবহার করে তিনি যে ৬ হাজার ডলার মূল্যের বিভিন্ন সামগ্রী কিনেছেন তা ফেরত দেওয়ার জন্য চিঠি লিখেছেন। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ফোন কেস, চার্জিং কেবল এবং ইয়ারফোন।

