Latest Posts

স্পিড বাম্প বসাতে চান ফোর্ড

- Advertisement -
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড

অটোমেটেড ক্যামেরার পরিবর্তে স্পিড বাম্প ও লাইট স্থাপনের জন্য নগরীগুলোকে নগদ অর্থ সরবরাহের প্রস্তাব করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। কারণ, প্রদেশজুড়ে স্পিড ক্যামেরা অপসারণ করতে চাইছেন তিনি।

সোমবার সকালে ফোর্ড বলেন, সড়কের নকশায় বড় ধরনের পরিবর্তন আনতে মিউনিসিপালিটিগুলোকে প্রাদেশিক তহবিল জোগান দিতে চান তিনি। গাড়ির গতিসীমা কমানোর ক্ষেত্রে এটা বেশি কার্যকর বলে মনে করেন তিনি।

- Advertisement -

ফোর্ড বলেন, সড়ককে শান্ত করার উপায় হিসেবে প্রদেশের মিউনিসিপালিটিগুলোকে আমরা বিপুল পরিমাণ অর্থ দিতে যাচ্ছি। এর ফলে লোকজনের গতি কমবে।

তবে কবে নাগাদ ফোর্ড আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন তা এখনো স্পষ্ট নয়। তবে ঘোষণাটি যখন দেওয়া হবে তখন অনেক মেয়র উপস্থিত থাকবেন না। অল্প কয়েকজন মেয়র আমার সঙ্গে যোগ দেবেন। বহু মেয়র আমাকে এ ব্যাপারে বলেছেন। সড়কের জন্য আমার অর্থের প্রয়োজন। আপনি জনগণের পকেটে হাত দিতে পারেন না।
স্পিড ক্যামেরার বিরুদ্ধে ফোর্ড তার যুদ্ধ শুরু করেন গত মাসে, টরন্টোতে আবারও একটি স্পিড ক্যামেরা ভাংচুরের শিকার হওয়ার পর। করের নামে জনগণের অর্থ লুট আখ্যায়িত করে এগুলো অপসারণে সিটিগুলোকে বাধ্য করবেন বলে ঘোষণা দেন প্রিমিয়ার।

এরপর অন্টারিও অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশ এবং অ্যাসোসিয়েশন অব মিউনিসিপালিটিজ অব অন্টারিও উভয়েই স্পিড ক্যামেরা রেখে দিতে সরকারের কাছে চিঠি লিখেছে। পুলিশ চিফস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লেখা হয়েছে, এই যন্ত্র বিশেষভাবে বসানো হয়েছে স্কুল জোন এবং কমিউনি্িট সেফটি জোনগুলোতে, যেখানে গাড়ির গতি হ্রাস অনেক প্রাণ রক্ষা করতে পারে এবং গুরুতর জখম থেকে মানুষকে সুরক্ষা দিতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.