Latest Posts

মন্দা এড়াতে পারবে কানাডা?

- Advertisement -
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কানাডার প্রবৃদ্ধি হবে দশমিক ৮ শতাংশ, যার অর্থ হচ্ছে মন্দা এড়ানো সম্ভব হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ যখন কানাডিয়ান অর্থনীতির অব্যাহতভাবে প্রভাব ফেলে যাচ্ছে তখন অর্থনীতিবিদরা বলছেন, কানাডা হয়তো অল্পের জন্য মন্দা এড়াতে পারে।

টানা দুই প্রান্তিক অর্থনীতি সংকুচিত হলে অর্থনীতিবিদরা তাকে মন্দা হিসেবে সংজ্ঞায়িত করে থাকেন। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে শুল্কের চাপে থাকা কানাডার অর্থনীতি ১ দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছে। সেপ্টেম্বরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে অর্থনীতির কিছুটা ঘুরে দাঁড়ানো প্রত্যাশা করছেন অর্থনীতিবিদরা।

- Advertisement -

দি কানাডিয়ান চেম্বার অব কর্মার্সের বিজনেস ডেভেলপমেন্ট ল্যাবের প্রাক্কলন বলছে, তৃতীয় প্রান্তিকে কানাডার অর্থনীতি ১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির দেখা পাবে। প্রবৃদ্ধি কম হলেও এর অর্থ হচ্ছে কানাডা কার্যত মন্দা এড়াতে পারবে।

টানা পাঁচ প্রান্তিক কানাডিয়ান ব্যবসায় আস্থা কমার পর চেম্বার অব কমার্সের প্রাক্কলন বলছে, তৃতীয় প্রান্তিকেও ব্যবসায় আস্থায় খুব বেশি পরিবর্তন আসবে না। প্রতিবেদনে এর কারণ হিসেবে নবায়িত আশাবাদের পরিবর্তে সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে।

কানাডিয়ান অর্থনীতির শক্তির জায়গা হচ্ছে ছোট ছোট খামার, শুল্ক এড়াতে তারা দ্রুত সিইউএসএম কমপ্লায়েন্ট পণ্য রপ্তানি করেছে। ছোট রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে দ্রুত প্রবৃদ্ধি পেয়েছে।

টিডি ব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কানাডার প্রবৃদ্ধি হবে দশমিক ৮ শতাংশ, যার অর্থ হচ্ছে মন্দা এড়ানো সম্ভব হবে।

রয়্যাল ব্যাংক অব কানাডাও তৃতীয় প্রান্তিকে কানাডার অর্থনীতির মোটামুটি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। গত সপ্তাহে প্রকাশিত তাদের প্রতিবেদনে আরবিসি বলেছে, এখন পর্যন্ত যে উপাত্ত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে দ্বিতীয় প্রান্তিকে অর্থনীতির সংকোচনের পুনরাবৃত্তি তৃতীয় প্রান্তিকে হবে না।

ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকক্লেম গত সপ্তাহে বলেছিলেন, বর্তমান শুল্কের ফলে মন্দার সম্ভাবনা নেই। কিন্তু প্রবৃদ্ধি মন্থর হবে বলে মনে করা হচ্ছে। মন্থর প্রবৃদ্ধি ভালো মনে হচ্ছে না

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.