Latest Posts

ভ্যানকুভারে জনসংখ্যা বৃদ্ধিতে ধীর গতি

- Advertisement -
সাম্প্রতিক ফেডারেল অভিবাসন নীতির কারণে মেট্রো ভ্যানকুভারে জনসংখ্যা প্রাক্কলনের চেয়ে ধীর গতিতে বাড়বে বলে মনে করা হচ্ছে

সাম্প্রতিক ফেডারেল অভিবাসন নীতির কারণে মেট্রো ভ্যানকুভারে জনসংখ্যা প্রাক্কলনের চেয়ে ধীর গতিতে বাড়বে বলে মনে করা হচ্ছে। মেট্রো ভ্যানকুভারের তথ্য অনুযায়ী, অঞ্চলটিতে নতুন বাসিন্দা বাড়বে বছরে গড়ে ৪২ হাজার ৫০০ জন। প্রাক্কলন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে মেট্রো ভ্যানকুভারে জনসংখ্যা বেড়ে দাঁড়াবে ৪১ লাখে, যা ২০২৪ সালের পূর্বাভাসের চেয়ে ৫০ হাজার কম।

মেট্রো ভ্যানকুভার পর্ষদের চেয়ার মাইক হার্লি এক বিবৃতিতে বলেছেন, মেট্রো ভ্যানকুভার অঞ্চল ধারাবাহিকভাবে বড় হচ্ছে এবং আমাদের নিয়মিত হালনাগাদ প্রাক্কলন দায়িত্বশীলভাবে আমাদের আবাসন, অবকাঠামো ও সেবার অব্যাহত পরিকল্পনা নিশ্চিত করছে। এটা আমাদের ক্রমবর্ধমান ও বৈচিত্র্যপূর্ণ কমিউনিটির সহায়ক।

- Advertisement -

গত বছর ফেডারেল সরকার অস্থায়ী বিদেশি কর্মী কর্মসূচির (টিএফডব্লিউ) ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। সরকারের তরফ থেকে বলা হয়, যেসব অঞ্চলে বেকারত্বের হার ৬ শতাংশ বা তার বেশি সেসব অঞ্চলে নি¤œ মজুরির অস্থায়ী বিদেশি কর্মীর আবেদন গ্রহণ করা হবে না। নি¤œ মজুরির চাকরি হিসেবে সেসব চাকরিকে সংজ্ঞায়িত করা হয়, যেগুলোতে প্রদেশের ঘণ্টাপ্রতি গড়ের চেয়ে কম মজুরি পরিশোধ করা হয়।

নিয়োগদাতাদের জন্য নি¤œ মজুরির বিদেশি কর্মী হবে মোট কর্মীর সর্বোচ্চ ১০ শতাংশ। এ ছাড়া তাদের চাকরির সর্বোচ্চ মেয়াদ হবে দুই বছরের পরিবর্তে এক বছর। এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা এমনটাই জানিয়েছে।

রিজিয়নাল প্ল্যানিং অ্যান্ড হাউজিং ডেভেলপমেন্ট ফর মেট্রো ভ্যানকুভারের উপ-মহাব্যবস্থাপক জোনাথন কোট গ্লোবাল নিউজকে বলেন, অঞ্চলটিজুড়ে আবাসন নীতি ও পরিষেবা পরিকল্পনার ক্ষেত্রে এর একটি প্রভাব আছে। অঞ্চলটি এখনো বাড়ছে তবে অনেক ধীর গতিতে এবং পরিকল্পনা ও নীতি পরিকল্পনায় এর ভূমিকা রয়েছে।

মেট্রো ভ্যানকুভারের তথ্য অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত অঞ্চলটিতে জনসংখ্যা বৃদ্ধি শ্লথ হবে বলে মনে করা হচ্ছে। এরপর জনসংখ্যা স্থিতিশীল বৃদ্ধির ধারায় ফিরবে। এর কারণ অ-স্থায়ী নতুন বাসিন্দার সংখ্যা হ্রাস পাওয়া।
দীর্ঘ মেয়াদে মেট্রো ভ্যানকুভারে জনসংখ্যা বৃদ্ধির মূল চালক অভিবাসন রএবং ২০২৪ থেকে ২০৫১ সাল পর্যন্ত এই বৃদ্ধির ৯০ শতাংশই হবে অভিবাসী।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.