Latest Posts

কারিগরি দক্ষতাকে উৎসাহিত করার উদ্যোগ

- Advertisement -
কারিগরি দক্ষতার দীর্ঘমেয়দি ঘাটতি কানাডার অর্থনীতিকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে

কারিগরি দক্ষতার দীর্ঘমেয়দি ঘাটতি কানাডার অর্থনীতিকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই অবস্থায় অন্টারিও সরকার পেশা হিসেবে কারিগরি দক্ষতাকে উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে।

এরই অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর থেকে অন্টারিওর কমিউনিটিগুলোতে ফিরেছে বার্ষিক লেভেল আপ! ক্যারিয়ার মেলা। অন্টারিওর শ্রমমন্ত্রী ডেভিড পিচ্চিনি উদ্যোগটিকে গ্রেড ৭ থেকে গ্রেড ১২ এর শিক্ষার্থীদের কারিগরি দক্ষতায় পেশা হিসেবে সম্ভাবনা প্রদর্শন বলে উল্লেখ করেছেন।

- Advertisement -

দি টরন্টো সানকে তিনি বলেন, এরা পরবর্তী প্রজন্ম, যারা শক্তিশালী অন্টারিও নির্মাণ করবে। কারিগরিভাবে দক্ষ প্রতি তিনজনের একজন আগামী এক দশকেরও কম সময়ের মধ্যে অবসরে যাবেন। ৫০ এর শেষে এসে চাকরির বাইরে থাকা আমার কাছে অস্বাভাবিক কিছু নয়।

এ বছর ১২টি স্থানে ২৯ দিন ধরে চলবে মেলা। পিচ্চিনির নিজের রাইডিং পোর্ট হোপ থেকে ২০ কিলোমিটার দূরে গ্র্যাফটন দিয়ে এই মেলা শুরু হবে। আরও যেসব স্থানে মেলার আয়োজন হবে সেগুলো হলো ব্যারি, সাডবারি, থান্ডার বে, অটোয়া এবং গ্রেটার টরন্টো এরিয়া (জিটিএ)। ৫০ হাজারের বেশি তরুণ মেলায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

শুল্ক নিয়ে উদ্বেগ ও ফেডারেল সরকারের উদ্যোগের অভাব আবাসন খাতে শ্লথ গতি সৃষ্টি করেছে। তিন দশকের মধ্যে টরন্টোতে বাড়ি নির্মাণের গতি সর্বনিন্মে নেমে এসেছে। এই অবস্থায় কানাডায় কারিগরিভাবে দক্ষ মানুষের মজুদ নিশ্চিত করা জরুরি, যাতে করে চাকরিচ্যুত ও অবসরে যাওয়াদের স্থলাভিষিক্ত হতে পারেন তারা।

পিচ্চিনি বলেন, আমরা জানি যে, এই মেলা কাজ করছে। এক্ষেত্রে তিনি ২০২৪/২৫ সালের মেলায় ১৬ হাজার ৪১২ জন তরুণের শিক্ষানবিশ হিসেবে নাম নিবন্ধনের কথা উল্লেখ করেন। সংখ্যাটি গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.