
অস্থায়ী বিদেশি কর্মী কর্মসূচি বাতিল চান ৪৪ শতাংশ কানাডিয়ান। দেশে বিশেষ করে তরুণদের মধ্যে উচ্চ বেকারত্বের কারণে এই পদক্ষেপ চান তারা। এমনটাই উঠে এসেছে নতুন এক সমীক্ষায়।
তরুণদের মধ্যে উচ্চ বেকারত্বের প্রতিক্রিয়ায় কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর কর্মসূচিটি বাতিলের প্রস্তাব দিয়েছেন।
অ্যাবাকাস ডেটা সমীক্ষায় অংশ নেওয়া তরুণদের মধ্যে কর্মসূচিটি বাতিলের পক্ষে মত সবচেয়ে বেশি। কর্মসূচিটি বাতিলের পক্ষে তাদের মতামত তুলে ধরেছেন সমীক্ষায় অংশ নেওয়া ৩০ থেকে ৪৪ বছর বয়সী ৫০ শতাংশ কানাডিয়ান। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই হার ৪৮ শতাংশ।
কর্মসূচিটি বাতিলের পক্ষে সবচেয়ে বেশি মত এসেছে প্রেইরি অঞ্চলের প্রদেশগুলো থেকে। কর্মসূচিটি বাতিলের পক্ষে সবচেয়ে কম মতামত এসেছে কুইবেক ও আটলান্টিক কানাডা থেকে।
তবে প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত সপ্তাহে কর্মসূচিটি বাতিলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এটা ব্যাপকভিত্তিক অভিবাসন নীতি পর্যালোচনার অংশ।

