
আলবার্টার কনজার্ভেটিভ এমপি হিসেবে অেেটায়াতে ফিরছেন পিয়েরে পয়লিয়েভর। টোরি নেতা ব্যাটল রিভার-ক্রোফুটের গ্রামীণ রাইডিংয়ে প্রতিনিধিত্ব করবেন। কারণ, ৮০ শতাংশেরও বেশি ভোট পেয়ে এই রাইডিং থেকেই সোমবার জয়ী হয়েছেন তিনি।
আলবার্টার ক্যামরোজে বিজয় অনুষ্ঠানে সমবেতদের উদ্দেশে পয়লিয়েভর বলেন, এই অঞ্চলের মানুষদের সঙ্গে পরিচিত হওয়াটা আমার জীবনের একটি বিশেষ সুযোগ।
পিয়েরে পয়লিয়েভর আসনের বাসিন্দাদের সঙ্গে বৈঠক, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং তার নতুন রাইডিংয়ের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে এই গ্রীষ্মে বেশ কয়েক সপ্তাহ কাটিয়েছেন।
২৮ এপ্রিলের নির্বাচনে পয়লিয়েভর লিবারেল এমপি ব্রুস ফ্যানজয়ের কাছে হেরে যান। অটোয়ার এরিয়া রাইডিংয়ে দুই বছরের বেশি সময় পয়লিয়েভরের বিরুদ্ধে প্রচারণা চালান ফ্যানজয়। কনজার্ভেটিভদের জন্য দেশের অন্যতম নিরাপদ রাইডিংয়ের প্রতিনিধি হিসেবে হাউস অব কমন্সে ফিরছেন পয়লিয়েভর। এমনটাই বলছেন পর্যবেক্ষকরা।
মঙ্গলবার সকালে তার দেওয়া সংক্ষিপ্ত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোস্ট করেন তার স্ত্রী আনাইদা পয়লিয়েভর। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, আমরা ফিরলাম। রাজনীতিতে উত্থান-পতন রয়েছে। লোকজন এটা করেন, কারণ তারা কিছু না কিছুতে বিশ^াস করেন।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনীতির একটি কুৎসিক দিক আছে।
কনজার্ভেটিভ নেতাকে এই ফলে তার বন্ধুদের ঘনিষ্ঠ সম্পর্ক রাখার প্রয়োজন পড়বে। কারণ, নতুন বছরে তিনি বাধ্যতামূলকভাবে নেতৃত্ব পর্যালোচনার সম্মুখীন হবেন।
১৫ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শুরু হলে পয়লিয়েভর প্রথমবারের মতো হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী মার্ক কার্নির মুখোমুখী হবেন। উপনির্বাচনে জয়ী হওয়ায় মঙ্গলবার সকালেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পয়লিয়েভরকে অভিনন্দন জানিয়েছেন কার্নি।
প্রধানমন্ত্রী লিখেছেন, হাউস অব কমন্সে ফেরায় এবং সংসদে ব্যাটল রিভার-ক্রোফুটের প্রতিনিধিত্ব করার সম্মান অর্জন করায় পিয়েরে পয়লিয়েভরকে অভিনন্দন।

