Latest Posts

ট্রাম্প তার কথা রাখবেন না বলে মনে করেন ৮০% কানাডিয়ান

- Advertisement -
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা করছে মার্ক কার্নির সরকার। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যেকোনো চুক্তির ব্যাপারে তার কথা রাখবেন সে ব্যাপারে সন্দিহান অধিকাংশ কানাডিয়ান।

প্রতি পাঁচজনের মধ্যে চারজন কানাডিয়ান বলছেন, ভবিষ্যতে তাদের দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতি ট্রাম্প সম্মান দেখাবেন এমনটা তারা মনে করেন না। ব্লুমবার্গ নিউজের জন্য ন্যানোস রিসার্চ পরিচালিত এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

- Advertisement -

সমীক্ষায় কার্নির জন্য রাজনৈতিক চ্যালেঞ্জের বিষয়গুলোকে বড় করে দেখানো হয়েছে। গত মার্চে তিনি প্রধানমন্ত্রী হন। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্কের প্রতিশ্রুতি দিয়ে তিনি এপ্রিলের নির্বাচনে জয়লাভ করেন। যদিও এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি তিনি। ন্যানোসের সমীক্ষা বলছে, কোনো চুক্তি যে দীর্ঘস্থায়ী হবে সে ব্যাপারে গুরুতর সন্দিহান কানাডিয়ানরা।

গত ১ আগস্ট যুক্তরাষ্ট্র সিইউএসএমএর আওতাভুক্ত নয় এমন কানাডিয়ান পণ্য আমদানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। আগে এই হার ছিল ২৫ শতাংশ। হোয়াইট হাউস বলেছে, সিদ্ধাস্তটি সঠিক। কারণ, ফেন্টানাইল চোরাচালান বন্ধে কানাডা খুব বেশি কিছু করেনি।

তবে এখনো কানাডিয়ান রপ্তানিকারকদের গড়ে কম শুল্কের সম্মুখীন হতে হচ্ছে। কারণ, কানাডা ও মেক্সিকোর বহু পণ্যকে এর আওতাবহির্ভুত রেখেছে হোয়াইট হাউস। তবে শর্ত হচ্ছে, সেগুলোকে সিইউএসএমএর নিয়ম মেনে রপ্তানি করতে হবে। আগামী বছর বাণিজ্য চুক্তিটি পর্যালোচনা করার কথা রয়েছে।

চলতি বছরের ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত অনলাইন ও ফোনের মাধ্যমে এক হাজার ৩৪ জন প্রাপ্তবয়স্ক কানাডিয়ানের ওপর সমীক্ষাটি চালায় ন্যানোস।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.