Latest Posts

কোভিড ভ্যাকসিনপ্রতি ১০০ ডলারের পক্ষে অবস্থান ব্যক্ত করলেন স্মিথ

- Advertisement -
আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথ

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথ বলেছেন, এই ফ্লু মৌসুমে আালবার্টার অধিকাংশ মানুষের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে ১০০ ডলার মাশুল নেওয়া শুরু করার ক্ষেত্রে প্রদেশের সিদ্ধান্ত নেওয়ার কারণ ভ্যাকসিনের অপচয়। সেই সঙ্গে এই কর্মসূচিতে অটোয়ার তহবিল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এক্ষেত্রে ভূমিকা রেখেছে।

ফেডারেল সরকার প্রথম তিন বছর কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচির খরচ বহন করলেও এ বছর তহবিল বন্ধ করা হয়েছে বলে যুক্তি তুলে ধরেন ড্যানিয়েলে স্মিথ। তার ইওর প্রভিন্স, ইয়র প্রিমিয়ার কিউআর ৭৭০ এএম রেডিও শোতে স্মিথ বলেন, কোভিড-১৯ ভ্যাকসিনের অর্থ পরিশোধের জন্য ফেডারেল সরকার যদি আমাদের ডলার সরবরাহ না করে তাহলে আমাদের বর্তমান বাজেট থেকেই তা সংকুলান করতে হবে। এ কারণেই যারা বেশি ঝুঁিকতে রয়েছে তাদের লক্ষ্যবস্তু করেছি।

- Advertisement -

স্মিথ বলেন, গত বছর ফ্লু মৌসুমে আলবার্টার ১৪ শতাংশেরও কম মানুষ কোভিড ভ্যাকসিন নিয়েছেন। চাহিদার অভাবে বিপুল পরিমাণ ভ্যাকসিন ফেলে দিতে হয়েছে বা নষ্ট করে ফেলা হয়েছে।
২০২৪-২৫ সালে ৪ লাখ ১ হাজার ডোজ কোভিড ভ্যাকসিন অব্যবহৃত ছিল অথবা এগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ভ্যাকসিনপ্রতি ১১০ ডলার হিসাবে এতে প্রদেশের লোকসান হয়েছে ৪ কোটি ৪০ লাখ ডলার।

স্মিথ দাবি করেন, গত তিন বছরে কোভিড ভ্যাকসিন নষ্ট করার কারণে প্রদেশের ক্ষতি হয়েছে ২৮ কোটি ৪০ লাখ ডলার। কোভিড ভ্যাকসিন অতিরিক্ত মাত্রায় নষ্ট হওয়ার কারণ অংশত এক ভায়ালে একাধিক ডোজ যেমন ছয় থেকে ১০ ডোজ ভ্যাকসিন থাকা। একটি ভায়াল খোলার পর মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে একবারই ব্যবহার করা যায়। এটা আমরা চলতে দিতে পারি না। এই অর্থ দিয়ে আমরা হাঁটু ও কোমর প্রতিস্থপনের যে চাহিদা তার পুরোটাই আমরা পুরণ করতে পারি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.