
সরকারি চাকরিতে ৬৪ হাজার জনবল কমানোর উচ্চাকাক্সক্ষী একটি পরিকল্পনা আসন্ন বাজেটে রাখার জন্য ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মন্ট্রিয়লভিত্তিক একটি থিংক ট্যাংক। ফেডারেল সরকারের কাছে দেওয়া প্রাক-বাজেট প্রস্তাবে মন্ট্রিয়ল ইকোনমিক ইন্সটিটিউট (এমইআই) এ ব্যাপারে উৎসাহের জন্য সরকারের প্রতি সাকে লিবারেল প্রধানমন্ত্রী জঁ ক্রেটিয়েনের পদ্ধতির দিকে তাকানোর আর্জি জানিয়েছে। তারা বলেছে, ক্রেটিয়েনের সরকার পাঁচ বছরে সরকারি চাকরিতে জনবলের আকার ১৭ শতাংশ কমিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকারকে এটা বাস্তবায়ন করতে হলে সরকারী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা পর্যায়ক্রমে প্রায় ৬৪ হাজার হ্রাস করতে হবে। এর ফলে সরকারের তহবিল সাশ্রয় হবে বছরে প্রায় এক হাজার কোটি ডলার। উন্নত ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এটা বাজেটে ভারসাম্য আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এটি।
এমইআই বলেছে, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় এক লাখ বৃদ্ধি পেয়েছে। সরকারি জনবলের আকার ছোট করে আনতে সহায়ক হিসেবে পাবলিক সার্ভিসের মাধ্যমে কর্মীর সঙ্গে চুক্তি নবায়ন না করার সুপারিশ করেছে থিংক ট্যাংকটি।
২০২৫ সালের ফেডারেল বাজেট পরামর্শের অংশ হিসেবে ব্যক্তি ও সংস্থাগুলোর কাছ থেকে তাদের ভাবনা ও অগ্রাধিকারগুলো জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। ২৮ আগস্ট পর্যন্ত ব্যক্তি ও সংস্থাগুলোর মতামত জমা নেওয়া হব।
অর্থমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইন এবং ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট শাফকাত আলি মন্ত্রিসভার কাছে একটি চিঠি লেখেন। চিঠিতে তারা সব মন্ত্রণালয়কে আগামী তিন বছরে সব ফেডারেল বিভাগে ১৫ শতাংশ সাশ্রয়ের উপায়গুলো খুঁজে দেখার নির্দেশনা দেন। আড়াই হাজার কোটি ডলার সাশ্রয়ের পরিকল্পনা করছে সরকার।
মন্ট্রিয়ল ইকোনমিক ইনস্টিটিউট বলছে, ভারসাম্যপূর্ণ বাজাটে ফেরার জন্য ব্যয় নিয়ন্ত্রণকরা প্রয়োজন। একই সঙ্গে তারা সব সরকারি ব্যয় কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
ট্রেজারি বোর্ড অব কানাডা সেক্রেটারিয়েটের হিসাব অনুযায়ী, ৩১ মার্চ পর্যন্ত ফেডারেল সরকারের হয়ে কর্মরত ছিলেন মোট ৩ লাখ ৫৭ হাজার ৯৬৫ জন। ২০২৪ সালে যেখানে সংখ্যাটি ছিল ৩ লাখ ৬৭ হাজার ৭৭২ জন।

