Latest Posts

শীর্ষ ১০ অপরাধীর মধ্যে একজন গ্রেপ্তার

- Advertisement -

পুলিশ খুঁজছে কানাডার এমন শীর্ষ ১০ অপরাধীর মধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন

পুলিশ খুঁজছে কানাডার এমন শীর্ষ ১০ অপরাধীর মধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন। মন্ট্রিয়লের ট্রুডো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাস্কাটুনে ২০২২ সালে হত্যাকান্ডে অভিযুক্ত ওই ব্যক্তি।
২৬ বছর বয়সী মন্ট্রিয়লের বাসিন্দা দেশে ফেরার পর গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, মাদক পাচার এবং আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অন্যান্য অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ১৪টি।

সাস্কাটুনের মেলরোজ এভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্টে ২০২২ সালের ১৯ মে গুলিতে নিহত হন ২৯ বছর বয়সী ব্র্যান্ডন ব্যাক্সানডেল। গেনড্রন, মোহাম্মদ আবদুল্লাহ আলি এবং আরও দুই ব্যক্তি ব্যাক্সান্ডালকে আলির অ্যাপার্টমেন্টে আসতে প্রলুব্ধ করেন। ব্যাক্সান্ডালকে তারা চিনতেন মাদক ব্যবসার সুবাদে। অসৎ উদ্দেশে গেনড্রন ব্যাক্সান্ডালের সঙ্গে দেখা করতে চাইছেন জানার পর আলি ভুক্তভোগীকে আসতে বলেন, যাতে করে তার কাছে পাওনা অর্থ তিনি পরিশোধ করে দিতে পারেন। গেনড্রন এবং বব শয়নকক্ষ থেকে বেরিয়ে আসার আগে আলি ব্যাক্সান্ডালকে পাওনা অর্থ বুঝিয়ে দেন এবং তাকে বেঁধে ফেলেন।

- Advertisement -

ব্যাক্সান্ডাল একটি অটোমেটিক হ্যান্ডগান বের করেন এবং ববকে লক্ষ্য করে গুলি ছোড়েন। কিন্তু তা লক্ষ্যভ্রস্ট হয়ে আরেকজনকে বিদ্ধ করে। বন্দুকযুদ্ধ শুরু হয়। আলি তিনটি গুলিবিদ্ধ হন এবং ব্যাক্সান্ডালের ঘাড়ে গুলি লাগে।

ক্রাউন প্রসিকিউটর বলেন, আলি প্রথমে ভুক্তভোগী হিসেবে নিজেকে দাবি করেছিলেন।

এর আগে আউলেট-গেনড্রনকে গ্রেপ্তারে ৫০ হাজার ডলা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তার মেয়াদ শেষ হওয়ার পর দুই মাস পর তাকে গ্রেপ্তার করা হলো। বোলো প্রোগামের আওতায় কানাডার মোস্ট ওয়ান্টেড ২৫ জনের তালিকায় তার নাম রয়েছে দশম স্থানে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.