Latest Posts

অভিভাবক ও শিক্ষার্থীদের বিক্ষোভের পর থাকছেন টরন্টো হাই স্কুলের সেই অধ্যক্ষ

- Advertisement -
শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভের পর টরন্টোর হাই স্কুলের দীর্ঘদিনের সেই অধ্যক্ষ থেকে যাচ্ছেন

এই ফলে বদলির পরিকল্পনা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভের পর টরন্টোর হাই স্কুলের দীর্ঘদিনের সেই অধ্যক্ষ থেকে যাচ্ছেন। কোথাও যাচ্ছেন না তিনি।

টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড (টিডিএসবি) ৫ আগস্ট স্কুল কমিউনিটিকে লেখা এক চিঠিতে বলেছে, শিক্ষা মন্ত্রণালয়ের একজন সুপারভাইজর ব্যারি স্কেচলিকে আগামী বছর অবসরে যাওয়ার আগ পর্যন্ত রোজডেল হাইটস অব দ্য আর্টসের (আরএইচএসএ) অধ্যক্ষ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

- Advertisement -

সুপারিন্টেন্ডেন্ট অব এডুকেশন জেনিফার চ্যান চিঠিতে লিখেছেন, অধ্যক্ষ স্কেচলির নতুন শিক্ষাবর্ষে আরেকটি স্কুলে বদলির কথা গত জুনে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। সেই সঙ্গে রোজডেলে নতুন একজন অধ্যক্ষ আসার কথা বলেছিলাম। কিন্তু টিডিএসবিতে মন্ত্রণালয়ের নিয়োগ দেওয়া সুপারভাইজরের নির্দেশনার ভিত্তিতে ২০২৬ সালে অবসরে যাওয়া পর্যন্ত স্কেচলিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য রোজডেল হাউটসে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৩০ বছরের বেশি রোজডেল হাইটসে শিক্ষকতা করার সুবাদে অধ্যক্ষ স্কেচলির সঙ্গে শিক্ষার্থী, পরিবার এবং কর্মীদের সঙ্গে যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে তা স্কুলকে একটি পরিচিতি এনে দিয়েছে। এবং তার নেতৃত্বে আমরা দারুণ একটি শিক্ষাবর্ষের আশা করছি।

জুনের গোড়ার দিকে স্কেচলিকে বদলির ঘোষণা দেওয়া হলে শত শত শিক্ষার্থী এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেন। সিটিভি নিউজ টরন্টো ওই সময় অধ্যক্ষের সঙ্গে কথা বলে। তবে তিনি কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি। তিনি কেবল শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছিলেন সে সময়।

৮০ বছর বয়সী স্কেচলি চার দশকের বেশি সময় ধরে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। রোজডেল হাউটসে তার শিক্ষকতার বয়স ৩০ বছরের বেশি।

নতুন এই সিদ্ধান্তের ব্যাপারে মন্তব্যের জন্য টিডিএসবির সঙ্গে যোগাযোগ করা হলে আর কোনো বক্তব্য দিতে রাজি হয়নি তারা। বলেছে, খবরটি সঠিক। এ নিয়ে আর কোনো বক্তব্য থাকলে তা আসবে শিক্ষা মন্ত্রণালয় থেকে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.