Latest Posts

জুনে নতুন ৮৩ হাজার কর্মসংস্থান

- Advertisement -
নিয়োগে বিস্ময়কর বৃদ্ধির ফলে কানাডার শ্রমবাজার জুনের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে

নিয়োগে বিস্ময়কর বৃদ্ধির ফলে কানাডার শ্রমবাজার জুনের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। স্ট্যাটিস্টিকস কানাডা শুক্রবার বলেছে, জুনে কানাডায় বেকারত্বের হার ১০ শতাংশীয় পয়েন্ট কমে ৬ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। এই সময়ে অর্থনীতি নতুন করে ৮৩ হাজার কর্মসংস্থানের সৃষ্টি করেছে। এই কর্মসংস্থানের বড় অংশ খ-কালীন। এর মধ্যে ৪৭ হাজার কর্মসংস্থান হয়েছে বেসরকারি খাতে।

অর্থনীতিবিদদের ওপর রয়টার্সের পরিচালিত জরিপে জুনে বেকারত্বের হার বেড়ে ৭ দশমিক ১ শতাংশ হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। জানুয়ারির পর গত মাসেই প্রথমবারের মতো কর্মসংস্থান বাড়ল।

- Advertisement -

জুনে কর্মসংস্থান বৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে পাইকারী ও খুচরা বিক্রয় খাত। এই খাতে জুনে নতুন কর্মসংস্থান হয়েছে ৩৪ হাজার। এরপর সবচেয়ে বেশি ১৭ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা খাতে। শুধুমাত্র কৃষিখাতে উল্লেখযোগ্য কর্মসংস্থান কমেছে। খাতটিতে গত মাসে ৬ হাজার কর্মসংস্থান হ্রাস পেয়েছে। অন্যান্য খাতের কর্মসংস্থানের চিত্র সামান্য পরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা।
এমনকি উৎপাদন খাতেও জুনে নতুন করে ১০ হাজার কর্মসংস্থান যোগ হয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিবাদের কারণে সাম্প্রতিক মাসগুলোতে খাতটিতে কর্মসংস্থান হ্রাস পেয়েছিল।

শুল্ক চাপ অন্টারিওর উইন্ডসরের মতো বাণিজ্যনির্ভর বাজারগুলোতে আঘাত অব্যাহত রেখেছে। স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, সব মেট্রোপলিটন এলাকার মধ্যে উউন্ডসরে বেকারত্বের হার সর্বোচ্চ, যার হার ১১ দশমিক ২ শতাংশ। যদিও আলবার্টা, ম্যানিটোবা, অন্টারিও এবং কুইবেকে জুনে কর্মসংস্থানে প্রবৃদ্ধি হয়েছে।

ফলে স্কুলে ফেরত আসার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার রয়েছে বেশ উঁচু, ১৭ দশমিক ৪ শতাংশ। গত বছরের একই মাসে যেখানে এই হার ছিল ১৫ দশমিক ৮ শতাংশ। আর চলতি বছরের মে মাসে ছিল ২০ দশমিক ১ শতাংশ। এ হিসাবে পূর্ববর্তী মাসের তুলনায় গত মাসে শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার কিছুটা হ্রাস পেয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.