Latest Posts

একদল অভিবাসীকে খুঁজছে কুইবেক পুলিশ

- Advertisement -
দক্ষিণ কুইবেকের কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে ধাক্কা খাওয়া একটি গাড়ির ভেতরে থাকা একদল অভিবাসীকে খুঁজছে বলে জানিয়েছে পুলিশ

দক্ষিণ কুইবেকের কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে ধাক্কা খাওয়া একটি গাড়ির ভেতরে থাকা একদল অভিবাসীকে খুঁজছে বলে জানিয়েছে পুলিশ। রোববার ভোরের দিকে নিউ ইয়র্ক সীমান্তের উত্তরে কুইবেকের হেমিংফোর্ডে দুইজন যাত্রীকে বহন করা একটি এসইউভি অন্ততপক্ষে ১০ জনকে বহনকারী একটি গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে কর্তৃপক্ষগুলোকে তলব করা হয়। ইম্পেয়ার্ড ড্রাইভিংয়ের অভিযোগে ৪৮ বছর বয়সী এসইউভির চালককে গ্রেপ্তার করা হয়।

কুইবেক প্রাদেশিক পুলিশের মুখপাত্র সার্জেন্ট স্টেফান ট্রেম্বলে অভিযোগ করেন, দ্বিতীয় গাড়িটিতে থাকা যাত্রীরা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে, যার যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এসেছে। অভিবাসীদের বহনকারী গাড়ি থেকে চারজনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি ছয় থেকে আটজন পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়েছেন।

- Advertisement -

ট্রেম্বলে বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে প্রাদেশিক পুলিশ ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) যৌথভাবে কাজ করছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.