
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়ার প্রত্যাশায় ডিজিটাল সার্ভিস ট্যাক্স প্রত্যাহার করে নিয়েছে কানাডা। কানাডার অর্থমন্ত্রণালয় থেকে রোববার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
অর্থমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ডিজিটাল সার্ভিস ট্যাক্স প্রত্যাহার আলোচনাকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দেবে এবং সব কানাডিয়ানের কর্মসংস্থান এবং সমৃদ্ধির জন্য আমাদের কাজকে পুনপ্রতিষ্ঠিত করবে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রধামন্ত্রী মার্ক কার্নি এবং প্রেসিডেনাট ট্রাম্প ২০২৫ সালের ২১ জুলাইয়ের মধ্যে চুক্তিকে পৌঁছানোর জন্য তাদের টিম দর-কষাকষির আলোচনা শুরু করবে মর্মে রাজি হয়েছেন।
ডিজিটাল সার্ভিস ট্যাক্সের ফলে মেটা, অ্যামাজন, গুগল, এয়ারবিএনবি এবং উবারের মতো প্রযুক্তি কোম্পানিকে কানাডিয়ান ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্য রাজস্বের ওপর কর পরিশোধ করতে হবে।

