Latest Posts

ওটিএফ-এর অনুদান বি.আই.ই.এস.এর সক্ষমতা বৃদ্ধি করেছে

- Advertisement -

টরন্টো, অন্টারিও – ওন্টারিও প্রাদেশিক সরকারের দুই বছরের অর্থায়ন বি.আই.ই.এস.-কে একটি পূর্ণাঙ্গ কৌশলগত পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন এবং টার্গেটকৃত স্টাফ ও বোর্ডের প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। বিচেস–ইস্ট ইয়র্ক-এর এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহন টরন্টোর ডেনফোর্থস্থ বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বি.আই.ই.এস.) অফিসে গত শনিবার, ২৮ জুন, সংগঠনের. প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় স্থানীয় এমপিপি অন্টারিও ট্রিলিয়াম ফাউন্ডেশন (ওটিএফ)-এর রেসিলিয়েন্ট কমিউনিটিজ ফান্ড অনুদানের প্রভাব তুলে ধরেন।

- Advertisement -

সফরকালে এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহন সংস্থার অঙ্গীকার ও কমিউনিটি-কেন্দ্রিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “বি.আই.ই.এস. বিচেস–ইস্ট ইয়র্ক ও টরন্টো জুড়ে বাংলা ভাষাভাষী এবং নবাগত কমিউনিটিকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্টারিও ট্রিলিয়াম ফাউন্ডেশনের মাধ্যমে প্রাদেশিক অর্থায়ন বি.আই.ই.এস.-এর মতো সংস্থাগুলোকে আরও শক্তিশালী, সহনশীল এবং তাদের সেবার উপর নির্ভরশীল মানুষের জন্য আরও কার্যকর হতে সহায়তা করছে, এটা দেখে আমি গর্বিত।”

বি.আই.ই.এস.-এর নির্বাহী পরিচালক ইমাম উদ্দিন বলেন, “ওটিএফ-এর এই সহায়তা সময়োপযোগী এবং বাস্তবিক অর্থেই পরিবর্তন আনছে। এটি আমাদের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, কার্যক্রম উন্নয়ন এবং আরও কার্যকর ও টেকসইভাবে কমিউনিটিকে সেবা দেওয়ার সুযোগ করে দিচ্ছে।”

বি.আই.ই.এস.-এর পরিচালক গোলাম মোস্তফা উপস্থিত দর্শকদের জানান কিভাবে ওটিএফ-এর অর্থায়ন কাজে লাগানো হয়েছে এবং কীভাবে এটি সংস্থার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ওটিএফ-এর প্রতিনিধি শেরিল ইপ বলেন, এই অনুদান শুধু বি.আই.ই.এস.-এর সক্ষমতা নয়, পুরো কমিউনিটির উপকারে এসেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বি.আই.ই.এস. বোর্ড অব ডিরেক্টরস-এর সদস্য ও জেনারেল সেক্রেটারি ড. মহাতাব শাওন এবং কমিউনিটির সদস্য আসমা আহমাদ, মোশতাক উদ্দিন আহমেদ এবং গুলনাজ আজাদ।

এই অনুদানের মাধ্যমে যে উদ্যোগগুলো সম্ভব হয়েছে তা বি.আই.ই.এস.-এর অবকাঠামো শক্তিশালী করা, সুশাসন চর্চা জোরদার করা এবং টরন্টোর নবাগত ও প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে।

অন্টারিও ট্রিলিয়াম ফাউন্ডেশন (ওটিএফ): এটি অন্টারিও সরকারের একটি সংস্থা এবং কানাডার বৃহত্তম অনুদানদাতা সংস্থাগুলোর একটি। গত বছর ওটিএফ অন্টারিও জুড়ে ১,০৪৪টি কমিউনিটি প্রকল্পে ১১০ মিলিয়নেরও বেশি ডলার বিনিয়োগ করেছে, যা অন্টারিওবাসীর কল্যাণ বৃদ্ধিতে অবদান রেখেছে।

বি.আই.ই.এস.: ২০১১ সালে প্রতিষ্ঠিত বাংলা ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বি.আই.ই.এস.) হলো একটি চ্যারিটেবল সংস্থা, যা টরন্টোর বাংলা ভাষাভাষী ও নবাগত জনগোষ্ঠীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সহায়তা, বসতি স্থাপন সেবা ও কমিউনিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করে। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.