Latest Posts

নতুন নেটফ্লিক্স ডকুমেন্টারির সমালোচনা ফোর্ডের

- Advertisement -
প্রয়াত ভাইয়ের কেলেঙ্কারি নিয়ে নির্মিত নেটফ্লিক্সের নতুন ডকুমেন্টারির সমালোচনা করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড

প্রয়াত ভাইয়ের কেলেঙ্কারি নিয়ে নির্মিত নেটফ্লিক্সের নতুন ডকুমেন্টারির সমালোচনা করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। ডকুমেন্টারিটিতে ওই কেলেঙ্কারি পরীক্ষা করে দেখা হয়েছে। ডগ ফোর্ড একে বিরক্তিকর ফিল্ম বলে উল্লেখ করেছেন।

টরন্টোতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফোর্ড বলেন, সত্যি কথা বলতে ফিল্মটি সত্যিই আমাকে ক্ষুব্ধ করেছে। তারা বিরক্তিকর মানুষ। রব মারা গেছেন ৯ বছর হলো এবং তারা তার পিছু নিয়েই রেখেছে।
‘ট্রেনরেক: মেয়র অব মেহেম’ নামের ফিল্মটি ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা শিয়ানি ব্রাউনের অ্যান্থলজি সিরিজের অংশ। স্ট্রিমিং ফ্ল্যাটফরম নেটফ্লিক্সে মঙ্গলবার এটি মুক্তি পায়। ফিল্মটিতে যারা ফোর্ডকে চিনতেন মেয়র রবের সময় সিটি হলে যেসব সাংবাদিক মেয়রের সংবাদ সম্মেলন কাভার করতে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

- Advertisement -

২০১০ তেকে ২০১ সাল পর্যন্ত টরন্টোর মেয়রের দায়িত্ব পালন করা ফোর্ড আন্তজার্তিক খবরের শিরোনাম হন ২০১৩ সালে। ওই সময় ভিডিওতে তাকে কোকেন সেবন করতে দেখা যায়। ২০১৬ সালে ক্যানসারে মারা যান তিনি। এ সময় তার বয়স হয়েছে ৪৬ বছর।

ব্রাউন দি কানাডিয়ান প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার উদ্দেশ্য মানবিকক সত্ত্বা হিসেবে রব ফোর্ডকে আবিস্কার করা।

তবে ফিল্মটি দেখার কোনো ইচ্ছা নেই বলে সাংবাদিকদের ফোর্ড জানান। তিনি বলেন, এটা বিরক্তির। ওই ব্যক্তি একাই দেখুক। তাকে মরতে দিন। তারা সত্য চান, সত্যিকারের মানুষদের সাথে কথা বলতে চান, যারা তাকে সত্যিই ভালোবাসেন।

ব্রাউন দি কানাডিয়ান প্রেসকে বলেন, ফিল্মটিতে অভিনয় করার প্রস্তাব ডগ ফোর্ড বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.