Latest Posts

টিটিসি বাসে যৌন হয়রানির ঘটনায় একজনকে গ্রেপ্তার

- Advertisement -
এ মাসে টিটিসির বাসে যৌন হয়রানির দুটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

এ মাসে টিটিসির বাসে যৌন হয়রানির দুটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। টরন্টো পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, সন্দেহভাজনের অবস্থান চিহিন্ত করা হয়েছে এবং আগের দিনই তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

- Advertisement -

১ মে এক ব্যক্তি বাসের মধ্যে একজন নারীর পাশে দাঁড়িয়েছিলেন এবং এক পর্যায়ে তাকে যৌন হয়রানি করেন। এর দুই সপ্তাহ পর একই সন্দেহভাজন আরেকজন নারী বাস থেকে নামার সময় তাকেও যৌন হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে।

সন্দেহভাজনের নাম অংকিত মুখার্জি এবং বয়স ২৬ বছর। তার বিরুদ্ধে দুই কাউন্ট যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে কারো কাছে আরও কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-৫৩০০ নাম্বারে পুলিশ অথবা ক্রাইম স্টপারদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.