Latest Posts

প্রথম প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ২.২%

- Advertisement -
শুল্ক বিবাদের আগে অর্থনৈতিক কর্মকান্ডের তাড়াহুড়ো চলতি বছরের প্রথম প্রান্তিকে কানাডার প্রবৃদ্ধি বাড়িয়ে দিয়েছে

শুল্ক বিবাদের আগে অর্থনৈতিক কর্মকান্ডের তাড়াহুড়ো চলতি বছরের প্রথম প্রান্তিকে কানাডার প্রবৃদ্ধি বাড়িয়ে দিয়েছে। স্ট্যাটিস্টিকস কানাডার প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

স্ট্যাটিস্টিক কানাডার উপাত্ত অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে মোট দেশজ উৎপাদন বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। গত বছরের চতুর্থ প্রান্তিকে যেখানে প্রবৃদ্ধ হয়েছিল ২ দশমিক ১ শতাংশ।

- Advertisement -

২০২৪ সালের বার্ষিক জিডিপি সংশোধন করে ১ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রান্তিকের হিসাবও সমন্বয় করা হয়েছে শুক্রবার প্রকাশিত স্ট্যাটিস্টিকস কানাডার প্রতিবেদনে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল স্ট্যাটিস্টিকস কানা। অর্থনীতিবিদদের ওপর পরিচালিত রয়টার্সের জরিপে প্রান্তিকটিতে প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল ১ দশমিক ৭ শতাংশ। প্রকৃত প্রবৃদ্ধি উভয় পূর্বাভাসকেই ছাড়িয়ে গেছে।

স্ট্যাটিস্টিকস কানাডা বলেছে, বাণিজ্য যুদ্ধের আতঙ্ক কানাডিয়ান আমদানিকারক ও রপ্তানিকারক উভয়কেই আমদানি-রপ্তানি বাড়াতে উদ্বুদ্ধ করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে পণ্য রপ্তানি বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। এতে ভূমিকা রেখেছে যাত্রীবাহী গাড়ি, শিল্প মেশিনারি এবং যন্ত্রাংশ রপ্তানি বৃদ্ধি। খামার বহির্ভুত ব্যবসাগুলোও তাদের পণ্যের মজুদ বাড়িয়ে নিয়েছে এই সময়, যা জিডিপি প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

এদিকে একক মাস হিসেবে মার্চে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হয়েছে দশমিক ১ শতাংশ। ফেব্রুয়ারিতে যেখানে অর্থনীতি কিছুটা সংকুচিত হয়েছিল। খনিজ এবং তেল-গ্যাস উত্তোলন বৃদ্ধি সত্ত্বেও এই সংকোচন দেখা গিয়েছিল। এপ্রিলেও দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে স্ট্যাটিস্টিকস কানাডা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.