Latest Posts

ডাউনটাউন টরন্টো ও নায়াগ্রা অঞ্চলের হোভারক্র্যাফট সেবার প্রস্তাব

- Advertisement -
হোভারক্র্যাফটের মাধ্যমে যাত্রীরা বিলি বিশপ এয়ারপোর্ট এবং সেইন্ট ক্যাথারিন্সের পোর্ট ওয়েলে নির্মিতব্য ফ্যাসিলিটির মধ্যে ভ্রমণ করতে পারবেন

পর্যটক ও লেক অন্টারিওর যাত্রীদের মাত্র ৩০ মিনিটে টরন্টো এবং নায়াগ্রা অঞ্চলের মধ্যে যাতায়াতের সুযোগ করে দিতে প্রস্তাবিত হোভারক্র্যাফ সার্ভিসের ব্যাপারে বিস্তারিত সামনে এসেছে। টরন্টো রিজিয়ন বোর্ড অব ট্রেডের এক অনুষ্ঠানে বুধবার কীভাবে সেবাটি প্রদেশের ব্যস্ততম মহাসড়কে যানজট কমিয়ে আনবে এবং অন্টারিওর বৃহৎ দুই পর্যটন গন্তব্যে ভ্রমণে লোকজনকে আকৃষ্ট করবে সেই ব্যাখ্যা তুলে ধরেন হোভারলিঙ্ক অন্টারিওর কর্মকর্তারা। সেবাটি চালুর ক্ষেত্রে কোম্পানিটি সম্প্রতি বড় ধরনের বাধা অতিক্রম করেছে।

কর্মকর্তারা গত মাসে নিশ্চিত করেন যে, পোর্টস টরন্টোর সঙ্গে ৩০ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা সেবাটি চালুর ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রগতি।

- Advertisement -

হোভারলিঙ্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস মর্গান একে র‌্যাপিড ট্রানজিটের নতুন যুগের সূচনা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এটা কেবল র‌্যাপিড পরিবহন প্রকল্প নয়। এটা অর্থনৈতিক উন্নয়নের প্রভাবক। পর্যটনকে এগিয়ে নেওয়ার প্রভাবক।

হোভারক্র্যাফটের মাধ্যমে যাত্রীরা বিলি বিশপ এয়ারপোর্ট এবং সেইন্ট ক্যাথারিন্সের পোর্ট ওয়েলে নির্মিতব্য ফ্যাসিলিটির মধ্যে ভ্রমণ করতে পারবেন। এই যাত্রায় সময় লাগবে মাত্র ৩০ মিনিট। স্থল, জল, বরফ ও অন্যান্য সারফেসে ভ্রমণের উভচর যানের ডিজাইন করা হয়েছে। কানাডিয়ান কোস্ট গার্ড উদ্ধার ও আইসব্রেকিং মিশনে বর্তমানে হোভারক্র্যাফট ব্যবহার করছে।

কর্মকর্তারা বলেন, যুক্তরাজ্যে কয়েক দশক ধরে যাত্রী পরিবহনে যানটি ব্যবহৃত হয়ে আসলেও উত্তর আমেরিকায় এখন পর্যন্ত এ ধরনের যাত্রী সেবা গড়ে ওঠেনি।

হোভারলিঙ্ক অন্টারিওর প্রেসিডেন্ট এরিকা পোর্টজ বলেন, লেক অন্টারিওতে আমরা জীবনকে সহজ করতে চাই।

কোম্পানিটি বলেছে, হোভারলিঙ্ক থেকে পর্যটক ও সাধারণ যাত্রী উভয়েই লাভবান হবেন। ক্রু ছাড়াও ১৮০ জন যাত্রী পরিবহন করতে পারবে হোভারক্র্যাফট। সেবাটি দৈনিক ৪৮টি ট্রিপ দিতে সক্ষম এবং বছরের ৩৬৫ দিনই চালানো যাবে।

সেবাটিতে টিকিটের মূল্য কত হবে তা এখনো নির্ধারণ করেনি কোম্পানিটি। তারা বলেছে, এই অঞ্চলে অপরাপর যেসব গণপরিবহন সেবা আছে তার সঙ্গে তুলনা করে টিকিটের মূল্য নির্ধারন করা হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.