
কানাডায় গত সপ্তাহে গুলির ঘটনায় মিসিসোগার এক বাসিন্দাকে টরন্টো থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে অটোয়া পুলিশ সার্ভিস। তারা বলেছে, শুক্রবার বিকাল ৪টার দিকে হ্যাজেলডিন রোডের কাছে ক্যাসেলফ্রাঙ্ক রোডে গুলির বিষয়ে ৯১১ এ একাধিক কল পায়। ধারণা করা হচ্ছে, তিনজন বিবাদে লিপ্ত হন এবং তাদের মধ্যে একজন গুলি ছোড়েন।
পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে সন্দেহভাজন পালিয়ে যান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এ ঘটনায় ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে টরন্টো থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বেশ কিচু অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে বিশেষ উদ্দেশে গুলি বর্ষণ, গুলি ভরা এবং লাইসেন্সবিহিন আগ্নেয়াস্ত্র রাখা এবং এর যথেচ্ছ ব্যবহার। বাড়তি যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে তা হলো হামলা, গ্রেপ্তারে বাধা দেওয়া এবং আগ্নেয়াস্ত্র আইনের বিভিন্ন ধারার লঙ্ঘন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা ছিল।
এ ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে গান্স অ্যান্ড গ্যাংস ইউনিটের সঙ্গে ৬১৩-২৩৬-১২২২ নাম্বারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।

