
প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার মন্ত্রিসভায় বড় ধরনের বদল এনেছেন। কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে কাজ করা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নতুন পদ দিয়েছেন। সেই সঙ্গে তার মন্ত্রিসভায় নতুন মুখ এনেছেন ২৪টি।
কার্নির মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী রয়েছে ২৮ জন এবং প্রতিমন্ত্রী ১০ জন। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কিছু মুখকে নতুন মন্ত্রিসভায়ও রেখে দিয়েছেন কার্নি। তাদের মধ্যে রয়েছেন ডমিনিক লাব্লাঁ, মেলানি জোলি, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইন।
কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অনীতা আনান্দ, যাকে বড় ধরনের পরিবর্তন বলে মনে করা হচ্ছে। অনীতা আনান্দকে দলের মধ্যে উদীয়মান তারকা ও দক্ষ ব্যবস্থাপক হিসেবে হিসেবে দেখা হয়ে থাকে। যদিও ট্রুডোর সরকারে তার দায়িত্ব ওঠা-নামার মধ্য দিয়ে গেছে।
২০২১ সাল থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা মেলানি জোলিকে শিল্পমন্ত্রী করা হয়েছে। সাবেক জননিরাপত্তামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি পেয়েছেন নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব। সাবেক বিচারমন্ত্রী গ্যারি আনান্দসাঙ্গারি পেয়েছেন জননিরাপত্তামন্ত্রীর দায়িত্ব।
শ্যাম্পেইন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকছেন এবং লাব্লাঁ কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সামলাবেন। কার্নি লাব্লাাঁকে নতুন উপাধি দিয়েছেন এবং তিনি কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও আন্তঃসরকার সংক্রান্ত বিষয়গুলো দেখবেন। সেই সঙ্গে ওয়ান কানাডিয়ান ইকোনমি সৃষ্টি করবেন।
ট্রুডোর সময়কার বেশ কিছু মন্ত্রীকে বাদ দিয়েছেন কার্নি। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী জোনাথন উইলকিনসন ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার।
কার্নির মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীদের মধ্যে ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন সাফকাত আলি। অন্যদের মধ্যে ক্রাউন ইন্ডিজেনাস রিলেশন্স মন্ত্রী হিসেবে রেবেকা আলটি, নর্দার্ন অ্যান্ড আর্কটিক অ্যাফেয়ার্স মন্ত্রী হিসেবে রেবেকা চার্ট্রান্ড, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী হিসেবে জুলি ডাব্রাসিন, জাস্টিস অ্যান্ড অ্যাটর্নি জেনারেল অব কানাডা বিষয়ক মন্ত্রী হিসেবে শন ফ্রেজার, পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক মন্ত্রী হিসেবে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, কানাডিয়ান আইডেন্টিটি অ্যান্ড কালচার বিষয়ক মন্ত্রী হিসেবে স্টিভেন গাইলবোল্ট, ইন্ডিজেনাস সার্ভিস বিষয়ক মন্ত্রী হিসেবে ম্যান্ডি গাল-মাস্টি, জবস অ্যান্ড ফ্যামিলি বিষয়ক মন্ত্রী হিসেবে প্যাটি হাইডু, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী হিসেবে টিম হজসন, গভর্নমেন্ট ট্রান্সফরমেশন, পাবলিক ওয়ার্কস অ্যান্ড প্রকিউরমেন্ট বিষয়ক মন্ত্রী হিসেবে জোয়েল লাইটবাউন্ড, কৃষি ও কৃষি-খাদ্য বিষয়ক মন্ত্রী হিসেবে হিদ ম্যাকডোনাল্ড, হাউস অব কমন্সের সরকারি দলের নেতা হিসেবে স্টিভেন ম্যাককিনন, জাতীয় প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী হিসেবে ডেভিড জে. ম্যাকগিনটি, ভেটেরান অ্যাফেয়ার্স মন্ত্রী হিসেবে জিল ম্যাকনাইট, অভিবাসন, শরনার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী হিসেবে লেনা মেটলেগ দিয়াব, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মারজোরি মিশেল, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিটি রেজিলিয়েন্স মন্ত্রী হিসেবে ইলিয়ানর ওলজেভস্কি, আবাসন ও অবকাঠামো মন্ত্রী হিসেবে গ্রেগর রবার্টসন, আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী হিসেবে মনিন্দর সিধু, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন মন্ত্রী হিসেবে ইভান সলোমন, ফিশারিজ মন্ত্রী হিসেবে জোয়ানে থম্পসন এব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন মন্ত্রী হিসেবে ইভান সলোমন, ফিশারিজ মন্ত্রী হিসেবে জোয়ানে থম্পসন এবং উইমেন অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ভালদেজ।
কার্নির মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে গ্রামীণ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাকলি বেলাঙ্গার, প্রতিরক্ষা ক্রয় মন্ত্রণালয়ের স্টিফেন ফার, শিশু ও তরুণ মন্ত্রণালয়ের আনা গেইনি, কানাডা রেভিনিউ এজেন্সি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্সের ওয়েন লঙ্গ, সিনিয়র বিষয়ক স্টিফেন ম্যাকলিন, নেচার বিষয়ক নাতালি প্রোভোস্ট, অপরাধ দমন বিষয়ক রুবি সাহোটা, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক রণদীপসরাই, ক্রীয় বিষয়ক অ্যাডাম ভ্যান কোয়েভারডেন এবং শ্রম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন জন জিরোসেল্লি।
বর্তমান বেতন কাঠামো অনুযায়ী, পূর্ণ মন্ত্রীরা এমপি হিসেবে তাদের বেতনের বাইরে বছরে অতিরিক্ত ৯৯ হাজার ৯০০ ডলার পাবেন। এমপির বেতন বাবদ তারা পাবেন বছরে ২ লাখ ৯ হাজার ৮০০ ডলার। আর প্রতিমন্ত্রীরা তাদের এমপি হিসেবে বেতনের বাইরে অতিরিক্ত পাবেন বছরে ৭৪ হাজার ৭০০ ডলার করে।

