
আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথ বলেছেন, তারা সরকার ইন্ডাস্ট্রিয়াল কার্বন স্থগিত করছে, এই মুহুর্ত থেকে যা কার্যকর বলে বিবেচিত হবে। সোমবার স্মিথ বলেন, শিল্পকে প্রতিযোগিতাক্ষম রাখতে এবং চাকরি রক্ষার স্বার্থে উদ্যোগটি অপরিহার্য ছিল। কারণ, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সীমান্তের দক্ষিণে সরকার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমাদের একটি যৌক্তিক কার্বন প্রাইসিং ব্যবস্থা থাকা জরুরি। এমন কোনো ব্যবস্থা নয়, যা আমাদের শিল্পকে বৈশি^ক বাজারের বাইরে ঠেলে দেবে। কানাডার অর্থনীতিতে বিপুল অবদান রাখা ব্যবসাগুলোকে আমরা নিশ্চয়তা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্বস্তি দিতে যাচ্ছি। একই সঙ্গে আমরা জ্বালানি উৎপাদকদেরও সহায়তা করছি। কারণ, তাদের দক্ষতা ও উদ্ভাবন আক্ষরিক অর্থেই বিশ্বের জ্বালানি ভবিষ্যতের গতিমুখ ঠিক করে দিচ্ছে।
কার্বন প্রাইস ২০২৬ সালে টনপ্রতি বেড়ে ১১০ ডলারে উন্নীত হওয়ার কথা ছিল। এরপর তা ক্রমাগত বেড়ে ২০৩০ সালে টনপ্রতি ১৭০ ডলার হওয়ার কথা।
পরিবেশমন্ত্রী রেবেকা শুলজ বলেন, কার্বন প্রাইস প্রতি টন ১০০ ডলারের উপরে গেলে তা প্রদেশকে প্রতিযোগিতার বাইরে ঠেলে দেবে। এই স্থগিতের অর্থ এই নয় যে, আলবার্টা তার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ লক্ষ্যমাত্রা থেকে সরে আসছে। জ্বালানি এবং সম্পদ উন্নয়নে আমরা সত্যিকারের নেতা। কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রেও তাই। আমাদের শিল্পকে শাস্তি দেওয়ার পরিবর্তে আমরা তাদের বৃদ্ধির সুযোগ করে দিতে চাই। তাদের উৎপাদন অব্যাহত রাখার সুযোগ করে দিতে চাই। একই সঙ্গে তারা বৈশি^ক কার্বন নিঃসরণও কমিয়ে আনে।

